বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জ সদর হাসপাতালে বাড়ছে শিশু রোগীর চাপ ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন সভাপতি নাজিম উদ্দিন শামসু হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ২০ কেজি গাঁজা ও ০১ বোতল বিদেশী মদসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির দুই দিন উৎসবে আসছেন যারা, যে আয়োজন হবিগঞ্জ ৫৫ বিজিবি’র পৃথক অভিযানে প্রায় ৭ লক্ষ ২৯ হাজার টাকা মূল্যের ভারতীয় গরু ও মদ জব্দ* হবিগঞ্জের চুনারুঘাট থেকে ৪৭ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার চুনারুঘাটে ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রথম সভা অনুষ্ঠিত হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ৯ কেজি গাঁজাসহ ২ ‍যুবক আটক চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১

নবীগঞ্জে বাস চাপায় ৮ যাত্রী নিহত

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০
  • ৫১৩ বার পঠিত

টিপু ফরাজী : ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের নবীগঞ্জে বাস চাপায় সিএনজি অটোরিকশার ৮ যাত্রী নিহত হয়েছেন। সোমবার বিকেল পৌণে ৫টায় উপজেলার ফুলতলী বাজার এ দুর্ঘটনা ঘটে। এলাকায় খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। শেরপুর হাইওয়ে থানার ওসি এরশাদুল হক ভূইয়া জানান, ঢাকা থেকে সিলেটগামী বিআরটিসির একটি বাস উল্লেখিত স্থানে পৌছলে স্থানীয় পানিউমদা থেকে মুড়াউড়াগামী একটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। অটোরিকশাটি বাসের নীচে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই এর আরোহীরা মারা যান। বিকেল ৫টা পর্যন্ত অটোরিকশার ৮ যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ২ জন মহিলা, ১ জন শিশু ও ৪ জন পুরুষ রয়েছে। তাৎক্ষণিক তাদের পরিচয় পাওয়া যায়নি। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা প্রকাশ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com