রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জের ২৬ চা-বাগানে ভোটগ্রহণ চলছে দীর্ঘ আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন সন্ত্রাসবিরোধী মামলায় চুনারুঘাটে ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার গাজীপুর ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার। আজমিরীগঞ্জে শিশু সামিরুন হত্যা মামলার আসামী লিটন গ্রেপ্তার বাহুবলে পিকআপের চাপায় প্রাণ গেল পথচারীর চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপির মিছিল ও সমাবেশ মাধবপুরে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ

মিরাশী ইউনিয়নে নৌকার মনোনয়নে আলোচনার শীর্ষে মানিক সরকার

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০
  • ৪৩৪ বার পঠিত

আসন্ন ইউপি নির্বাচনে চুনারুঘাট উপজেলার ১০ নং মিরাশী ইউপিতে নৌকার মনোনয়নে এগিয়ে আছেন চুনারুঘাট উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মানিক সরকার।

জানা যায়, ছাত্র রাজনীতি থেকে তৃনমূলে বেড়ে উঠা এই নেতা জনগনের কাছে মিশতে পেরেছেন অনেক বেশী। পাশাপাশি গ্রাম্য সালিশ নিষ্পত্তি থেকে শুরু করে বিরোধ মিমাংসায়ও রয়েছে তার ভূমিকা। এদিকে নৌকার মনোনয়নে এগিয়ে থাকা এই নেতাকে আওয়ামী ঘরনার সমর্থকরাও ইউনিয়নে দেখতে চান বলে তথ্য পাওয়া গেছে। করোনাকালে সরকারের বরাদ্দকৃত ত্রাণ বিতরণেও তার অগ্রণী ভূমিকা রয়েছে।

চুনারুঘাট উপজেলার মিরাশী ইউপিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী অনেকজন থাকলেও দলীয় মনোনয়ন নিয়ে এখনো নির্বাচন কমিশন কোন সুনির্দিষ্ট তথ্য দেয় নি। এরপরেও দলীয় মনোনয়নে নির্বাচন হওয়ার সম্ভাবনা অনেক বেশী বলে মনে করছেন দলীয় নেতারা।

নির্বাচনকালীন অবস্থান বিষয়ে জানতে চাইলে এই নেতা বলেন, আমি জনগণের দ্বারে দ্বারে যেতে চেষ্টা করি। মানুষকে নিয়েই চলতে চাই। জনগনের সুখ দুঃখ পরিতাপ একসাথে ভাগ করতে চাই।

ইউনিয়নের ভোটাররা মনে করছেন, দলীয় মনোনয়নে এগিয়ে থাকা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মানিক সরকার বিভিন্ন সময়েই সহযোগিতায় এগিয়ে থাকেন। বিরোধ নিষ্পত্তি থেকে শুরু করে নানান ভাবেই সহযোগিতার হাত বাড়ান। পরিস্থিতি অনুকূলে থাকলে তিনিই এগিয়ে থাকবেন ভোটের লড়াইয়ে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com