শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

শায়েস্তাগঞ্জে সিএনজি বোঝাই চোরাই চা পাতা উদ্ধার আটক ২

নুর উদ্দিন সুমন, বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : রবিবার, ২২ নভেম্বর, ২০২০
  • ৪২৮ বার পঠিত

নুর উদ্দিন সুমন : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সিএনজি বোঝাই চোরাইকৃত চাপাতা পাচারের সময় দুইজনকে আটক করেছে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। রোববার (২২ নভেম্বর) ভোরে গোপন সংবাদদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) অজয় দেব এর নেতৃত্বে ইন্সপেক্টর (তদন্ত) গোলাম দস্তগীর ও এস আই কমলা কান্তসহ একদল পুলিশ উপজেলার হাসপাতাল সড়কে অভিযান চালিয়ে ৪৩০ কেজি চোরাই চা-পাতাসহ দুই চোরাকারবারিকে আটক করেন । আটককৃতরা হলেন, চুনারুঘাট উপজেলার রমাপুর গ্রামের মৃত আব্দুল হকের ছেলে মো. মোতাব্বির (২৯) ও মাধবপুর উপজেলার কড়রা গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে মো. রফিক মিয়াকে (৪৫)। পুলিশ জানায়, চোরাইকৃত চাপাতা সিএনজি অটোরিকশা বোঝাই করে নিয়ে যাওয়ার সময় উদ্ধার করা হয় । যার বাজার মূল্য এক লক্ষ ঊনত্রিশ হাজার টাকা হবে । এছাড়াও চোরাই মালামাল বহন কাজে ব্যবহৃত দুইটি সিএনজি অটোরিকশাও আটক করেন । শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

অনুসন্ধানে জানাগেছে বাগানের কতিপয় ব্যক্তিদেরকে ম্যানেজ করে চোরাই পথে বাগান থেকে চা-পাতা সংগ্রহ করে চোর সিন্ডিকেটের চক্রটি। পরে বস্তাভর্তি করে বাগানের বাহিরে নির্দিষ্ট স্থানে জড়ো করে মধ্যরাত কিংবা ভোর রাতে সিএনজি ও পিকআপযোগে পাচার করা হয়। আটককৃতদের দাবী তারা চুরি করেনি বাগানের শ্রমিকদের কাছ থেকে কিনে বিক্রি করছে। স্থানীয় কয়েকটি বাগান কর্তৃপক্ষের দাবী তাদের বাগান থেকে কোন পাতা চুরি কিংবা খোলাপাতা বিক্রি হয়নি। তাহলে এ পাতা কোন বাগানের? কারা বিক্রি করছেন এ নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয়দের অভিমত এসব বিষয়ে ম্যানেজমেন্ট যথাযথ পদক্ষেপ গ্রহণ না করলে ভবিষ্যতে বড় ধরণের ক্ষতি গুণতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com