বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে বাটন মোবাইল চুরির অভিযোগে দুই কিশোরকে গাছে বেঁধে মারধরের অভিযোগ উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন

মাধবপুরে জাতীয় ছাত্র সমাজের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ৪০০ বার পঠিত

আবুল হাসান ফায়েজ, মাধবপুর (হবিগঞ্জ)ঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলা জাতীয় ছাত্র সমাজের উদ্যোগে দেশ ব্যাপী অব্যাহত খুন, নারীর প্রতি সহিংসতা বন্ধ ও জড়িতদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে বিদ্যমান আইন সংশোধনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। সোমবার সকালে মাধবপুর উপজেলা পরিষদের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে সকাল ১১ টার দিকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি আক্তার হোসেন মনির, সাধারণ সম্পাদক ফকির কাওছার আহম্মেদ, যুব সংহতির সাধারণ সম্পাদক ফিরোজ মিয়া, উপজেলা ছাত্র সমাজের আহ্বায়ক শফিক পাঠান, ছাত্র সমাজের সাবেক সভাপতি কাজল আহম্মেদ ও সজল দেবনাথ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com