শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

মাধবপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৭৫ বার পঠিত

শেখ জাহান রনি, মাধবপুর প্রতিনিধি: সারাদেশের ন্যায় নানা আয়োজনের মধ্য দিয়ে মাধবপুরেও পালিত হয়েছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠন সভা, সেমিনারসহ নানা কর্মসূচির আয়োজন করে। তথ্য প্রাপ্তি ও জানা মানুষের গণতান্ত্রিক অধিকার। তথ্য মানুষকে সচেতন করে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে। দেশের সব পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, সুশাসন প্রতিষ্ঠা এবং সব স্তরে দুর্নীতি দূরীকরণের একটি কার্যকর হাতিয়ার হাতিয়ার। দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণে তথ্য অধিকারের গুরুত্ব অপরিসীম। সোমবার ২৮ সেপ্টেম্বর সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে ” সংকটকালে তথ্য পেলে, জনগনের মুক্তি মেলে” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সভাপতিত্বে বক্ত্যব রাখেন শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন,যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম, মৎস্য কর্মকর্তা আসাদ ফরিদুল হক, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আবুল হোসেন,প্রেসক্লাব সভাপতি মহিউদ্দীন আহম্মদ, সেক্রেটারি সাব্বির হাসান, জনসংখ্যা অফিসের করনিক সফিউল আলম প্রমুখ। দেশের জনগণকে নিজ নিজ দেশের সব ধরনের তথ্য জানার অধিকারের বিষয়ে সচেতনতা বাড়াতে প্রতিবছর এই দিনে দিবসটি পালন করা হয়। বাংলাদেশে ২০০৯ সালে তথ্য অধিকার আইন প্রণীত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com