শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
সুরমা চা বাগানে তলব বন্ধ: মানবিক সংকটে শ্রমিকরা, পাশে দাঁড়ালেন এমপি পুত্র সৈয়দ শাফকাত আহমেদ। বিএনপি শুধু সংস্কার চায় না, এর বাস্তবায়ন ও করবে: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রী মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তেল লুটপাট করতে স্থানীয়দের ভিড় সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বেড়েই চলেছে: প্রশাসনের হস্তক্ষেপ কামনায় খোলা চিঠি হবিগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার পেলেন যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবার সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার। শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার

শেখ হাসিনা আছেন বলেই সবার মুখে হাসি ফুটেছে- এমপি আবু জাহির

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৪১ বার পঠিত

মোঃ জামাল হোসেন লিটন: হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের জন্য আলোকবর্তিকা। তিনি আছেন বলেই আমরা বঙ্গবন্ধুর স্বপ্ন, আমাদের স্বপ্ন ‘সোনার বাংলা’ বাস্তবায়নের স্বপ্ন দেখছি। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী চলতে পারলে আমরা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধশালী, স্থিতিশীল দেশ হিসেবে গড়ে তুলতে পারবো।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৪তম জন্মদিন উদযাপন উপলক্ষে লাখাই উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথ বলেন।

এমপি আবু জাহির আরও বলেন, প্রধানমন্ত্রী আছেন বলেই বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ শক্তিশালী হয়েছে। বাংলাদেশে বাক-স্বাধীনতা ও চলাফেরার অধিকার নিশ্চিত হয়েছে এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, শেখ হাসিনা আছেন বলেই জনতার মুখে আজ হাসি ফুটেছে। মানুষের মধ্যে আজ আশার সঞ্চার হয়েছে। তাঁর দৃঢ়তা ও সঠিক সিদ্ধান্তের কারণে বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও শতভাগ বিদ্যুতায়ন নিশ্চিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে আমরা উন্নত দেশের কাতারে স্থান পেয়েছি। যা সম্ভব হয়েছে তাঁর বহুমুখী প্রতিভার কারণেই।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফারুক আহমেদের পরিচালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান শেখ মুক্তার হোসেন বেনু, শরীফ উদ্দিন তালুকদার, ইঞ্জিনিয়ার আব্দুল হাই কামাল, অ্যাডভোকেট মাহফুজ মিয়া, জুয়েল রানা, অ্যাডভোকেট খোকন চন্দ্র গোপ সৌরভ, রাসেল মিয়া, শফিউল আলম শাকীল, উপজেলা যুবলীগের সভাপতি এনামুল হক মামুন, সাধারণ সম্পাদক ইকরামুল মজিদ চৌধুরী শাকীল, কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল লস্কর, ছাত্রলীগের আহবায়ক খায়ের উদ্দিন, যুগ্ম আহবায়ক শরিফুল আলম রনিসহ সকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র দীর্ঘায়ু কামনায় মোনাজাত ও জন্মদিনের কেক কাটেন এমপি আবু জাহির। পরে সন্ধ্যায় তিনি প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সদর উপজেলা আওয়ামী লীগের অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com