সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সুরমা চা বাগানে তলব বন্ধ: মানবিক সংকটে শ্রমিকরা, পাশে দাঁড়ালেন এমপি পুত্র সৈয়দ শাফকাত আহমেদ। বিএনপি শুধু সংস্কার চায় না, এর বাস্তবায়ন ও করবে: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রী মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তেল লুটপাট করতে স্থানীয়দের ভিড় সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বেড়েই চলেছে: প্রশাসনের হস্তক্ষেপ কামনায় খোলা চিঠি হবিগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার পেলেন যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবার সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার। শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার

চুনারুঘাটে অপরাধ বিরোধী ও জনসংযোগ পথ সভা অনুষ্ঠিত

নুর উদ্দিন সুমন, বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৪৩ বার পঠিত

নুর উদ্দিন সুমন : জেলার চুনারুঘাট থানা পুলিশ কর্তৃক আয়োজিত ৫ নং শানখলা ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় অপরাধ বিরোধী ও জনসংযোগ পথ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৫ সেপ্টেম্বর বিকেল ৪ টা থেকে রাত ৯টা পর্যন্ত ৫নং শানখলা ইউনিয়নের বিটপুলিশিং এর দায়িত্বপ্রাপ্ত এসআই আবুবকর খান এর পরিচালনায় রমাপুর বাজার, তেমুনিয়া বাজার, লালচান্দ মন্ডব বাজারসহ বেশ কয়েকটি স্থানে বিট পুলিশিং সংক্রান্তে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, চুরি ,ডাকাতি, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সম্প্রসারিত বিট পুলিশিং কার্যক্রম সম্পর্কিত অপরাধ বিরোধী ও জনসংযোগ পথ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ৫নং শানখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান তরফদার সবুজ, মান্নান মাষ্টার, ইউপি সদস্য মাহফুজ আহমেদ, নারী ইউপি সদস্য আয়ুব চান, তাউছ মেম্বার, শিপন মেম্বারস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও চা বাগান শ্রমিকরা উপস্থিত ছিলেন। এ সময় এসআই আবুবকর বক্তব্যে বলেন, পুলিশি সেবা জনগণের কাছে পৌঁছে দিতেই আমাদের বিট পুলিশিং কার্যকর করতে হবে। সমাজের চুরি, ডাকাতিসহ সকল ধরনের মাদক,সন্ত্রাস,ইভটিজিং মুক্ত সুন্দর একটি সমাজ গড়তে তিনি সকলের সহযোগিতা চান। এবিষয়ে হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা জানান, থানার পুলিশি সেবা জনগণের একেবারে দোরগোড়ায় পৌঁছানো এবং পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল ও গণমুখী করার প্রত্যয় নিয়ে প্রতিটি পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে শুরু করা হয় বিট পুলিশিং কার্যক্রম। টেকসই আইনশৃঙ্খলার জন্য জনগণের সহযোগিতা ও সম্পৃক্ততা অত্যাবশ্যক। পুলিশকে গণমুখী ও জনবান্ধব করার জন্য এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জনগণ তার এলাকার সমস্যা ও এর কারণ চিহ্নিত করে সমাধানের জন্য পুলিশের সাথে যৌথভাবে কাজ করবে। আইনগত পরিকাঠামোর সীমাবদ্ধতার মাঝে এসব উদ্যোগ জনগণের আস্থার সংকট কাটিয়ে পুলিশ-জনতা সম্পর্কোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com