মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

শায়েস্তাগঞ্জে ৪২ পিছ ইয়াবাসহ আটক দুই মাদক ব্যবসায়ীকে জেলহাজতে প্রেরণ অভিযান অব্যাহত

নুর উদ্দিন সুমন, বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : সোমবার, ১৭ আগস্ট, ২০২০
  • ৫৬৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি : শায়েস্তাগঞ্জে ওলিপুর থেকে ইয়াবাসহ আটক মান্নান (৪৩) ও নিজাম উদ্দিন (২৮) কে সংশ্লিষ্ট মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়। আজ দুপুরে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়। আটককৃতরা নিজামপুর ইউনিয়নের ছোট জয়রামপুর প্রকাশিত কান্দি গাঁও এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে মান্নান (৪৩) ও শৈলজুড়ার সাজিদ উল্ল্যার ছেলে নিজাম উদ্দিন (২৮)। শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হোসেন জানান, গোপন সূত্রে খবর পেয়ে এসআই তরুণ ও এএসআই ছিদ্দিকসহ একদল পুলিশ উপজেলার ওলিপুর সিটি পার্ক এলাকায় অভিযান চালিয়ে মাদক পাচারকালে উল্লিখিত আসামীদের ৪২ পিস ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়। পরে সংশ্লিষ্ট মাদকদ্রব্য আইনে দায়ের করা মামলায় সোমবার তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করে ওসি মোজাম্মেল হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে অঙ্গিকার নিয়ে টিম শায়েস্তাগঞ্জ মাঠে রয়েছে। এসপি স্যারের সার্বিক সহযোগীতায় অল্প কিছু দিনের মধ্যেই উপজেলাকে মাদক মুক্ত করতে পারব ইনশাআল্লাহ।মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে। মাদক ব্যবসায়ীর সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ছাড় দেওয়া হবে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com