রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জের ২৬ চা-বাগানে ভোটগ্রহণ চলছে দীর্ঘ আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন সন্ত্রাসবিরোধী মামলায় চুনারুঘাটে ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার গাজীপুর ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার। আজমিরীগঞ্জে শিশু সামিরুন হত্যা মামলার আসামী লিটন গ্রেপ্তার বাহুবলে পিকআপের চাপায় প্রাণ গেল পথচারীর চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপির মিছিল ও সমাবেশ মাধবপুরে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ

চুনারুঘাটে নিরীহ পরিবারের উপর হামলা, কলেজ ছাত্রীসহ গুরুতর আহত ২

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২ আগস্ট, ২০২০
  • ৪৪৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের লালচান তাজপুর টিলায় রাস্তার উপর বাঁশ কাটা নিয়ে নিরীহ একটি পরিবারের উপর হামলা চালিয়েছে একটি প্রভাবশালী মহল। এঘটনায় দুই জন আহত হয়েছেন। শনিবার বিকেলে এ ঘটনাটি ঘটেছে। আহতরা হলেন- লালচান তাজপুর টিলার নুহু মিয়ার কলেজ পড়ুয়া মেয়ে তাছলিমা জান্নাত ও তার চাচাত ভাই রাসেল মিয়া (২৬)। তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়- কলেজ পড়ুয়া তাছলিমার বাড়ীতে যাবার রাস্তার উপর ঝড়ে একটি বাঁশ পড়ে যায়। এতে তাদের বাড়িতে আসা-যাওয়ার অসুবিধা সৃষ্টি হলে বাঁশের মালিক একই গ্রামের আব্দুল্লাহ ও তার ভাই মিজান মেম্বারকে বললে তারা বাঁশ কাটেননি। পরে তাছলিমা নিজেই রাস্তা দিয়ে আসা যাবার সুবিধার্থে বাঁশের মাথাটি কেটে দেন। খবর পেয়ে আব্দুল্লাহ, মিজান মেম্বার, আব্দুল কাইয়ূম, আব্দুর রউফ ও সারাজ মিয়া মিলে দেশিয় অস্ত্রপাতি নিয়ে তাদের উপর হামলা চালায়। এতে তাছলিমার চোখের নিচে মারাত্মক আঘাত হয় এবং তার চাচাত ভাই রাসেল মিয়ার মাথায় ও হাতে আঘাত পায়। স্থানীয় অনেক মানুষের অভিযোগ- মিজান মেম্বার পূর্ব একাধিকবার তাছলিমার পরিবারকে নানাভাবে নির্যাতন করে আসছে। স্থানীয় গণ্যমান্য লোকজন সালিশে নিষ্পত্তি করে দিলেও মিজান মেম্বার তাদের উপর নির্যাতন করেই যাচ্ছেন। স্থানীয় ওয়ার্ডের মহিলা মেম্বার আইয়ূব চান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। যারা আঘাতপ্রাপ্ত হয়েছেন তাদেরকে হাসপাতালে প্রেরণ করে মিজান মেম্বারের সাথে যোগাযোগের চেষ্টা করেছি তাকে বাড়িতে পাইনি। স্থানীয় ওয়ার্ডের মেম্বার মাহফুজ আহমেদ জানান- খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাছলিমা ও তার চাচাত ভাইকে আহত দেখে হাসপাতালে যাবার পরামর্শ দেই এবং মিজান মেম্বারের সাথে ফোনে যোগাযোগ করলে জানতে পারি মেম্বারের ভাই ও ছেলেও আঘাতপ্রাপ্ত, তবে তাদের দেখিনি শুনেছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com