বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
আমু চা বাগান সরকারি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণির ছাত্রী আহত চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব । জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র

মাধবপুরে পৃথক অভিযানে বালিশের ভিতর গাঁজা পাচারের সময় গাড়ীসহ, আটক ৪

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১৯ জুলাই, ২০২০
  • ৪১১ বার পঠিত

শেখ জাহান রনি, মাধবপুর প্রতিনিধিঃ মাধবপুর উপজেলায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজাসহ ৪ ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
রোববার (১৯ জুলাই) সকালে মাধবপুর থানার অন্তর্গত কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই আতিকুর রহমান এর নেতৃত্বে অভিযান চালিয়ে অভিনব কৌশলে বালিশের ভেতরে করে ভারতীয় গাঁজা পাচারের সময় ছালেক মিয়া (৩৫) নামে এক মাদক চোরাকারবারিকে আটক করে। সালেক মিয়া হবিগঞ্জ জেলার মাধবপুর পৌরসভার গুমোটিয়া এলাকার নুরুল ইসলাম এর ছেলে।
পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই আতিকুর রহমান এর নেতৃত্বে পুলিশের একটি দল মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের গুনাপাড়া মোড় থেকে দুইটি বালিশের ভেতরে করে অভিনব কৌশলে মাদক পাচারের সময় তাঁকে আটক করে। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস আটক করে পুলিশ। অপরদিকে আরেক অভিযানে ৩ কেজি ভারতীয় গাঁজাসহ ৩ মাদক চোরাকারবারিকে আটক করে পুলিশ। শনিবার (১৮ জুলাই) রাত ৯ টার দিকে মাধবপুর থানার অন্তর্গত তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই রাকিবুল হাসান এর নেতৃত্বে ৩ কেজি ভারতীয় গাঁজাসহ ৩ মাদক চোরাকারবারিকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের ভান্ডারুয়া গ্রামের ফণী ঘোষ এর ছেলে শ্রী উজ্জ্বল ঘোষ (২০), আজগর আলীর ছেলে ইমন মিয়া (২০) ও সিদ্দিক মিয়া’র ছেলে সাইফুল ইসলাম (২৪)।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com