সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে খোয়াই নদীতে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে অর্ধশত গ্রাম কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি, থানায় জিডি সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে: যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ তেলিয়াপাড়া চা বাগানে চা শ্রমিকদের বিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণসহ চার দফা দাবি মাধবপুরে কিশোরীর মৃত্যুকে ঘিরে ধর্ষণ-হত্যার অভিযোগ, ২৮ দিনেও মামলা হয়নি চুনারুঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে ডা. কামরুল হাসান সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল

চুনারুঘাটে পারিবারিক সহিংসতা রোধ ও মাদকবিরোধী সভা

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০
  • ৩৮১ বার পঠিত

বিশেষ প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ২নং আহম্মাদাবাদ ইউনিয়নে সামাজিক পারিবারিক সহিংসতা রোধ ও মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) বিকালে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান সনজু চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক। বিশেষ অতিথি ছিলেন- অফিসার তদন্ত চম্পক দাম, মানবজমিনের রিপোর্টার নুরুল আমিন চিশতিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় চুনারুঘাট থানার ওসি বলেন, পুলিশের মহা পরিদর্শক (আইজিপি) আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে মাদকমুক্ত দেশ গড়ার ঘোষণা দিয়েছেন। এর ধারাবাহিকতায় তারা সীমান্ত এলাকার চিহ্নিত মাদককারবারীদের আত্মসমর্পণ করিয়ে পুনর্বাসন করার চেষ্টা করছেন। যারা আত্মসমর্পণ করে মাদক ব্যবসা ছাড়বে না তাদের কপালে দুঃখ আছে বলে হুঁশিয়ারি দেন ওসি শেখ নাজমুল হক।
আগামী ১৫ দিনের মধ্যে ২নং আহম্মাদাবাদ ইউনিয়নে অবস্থিত মাদক সেবন, বহন, আরোহণ ও কারবারীরা সু-পথে না আসলে কঠোর অবস্থানে যাবে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com