রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জের ২৬ চা-বাগানে ভোটগ্রহণ চলছে দীর্ঘ আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন সন্ত্রাসবিরোধী মামলায় চুনারুঘাটে ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার গাজীপুর ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার। আজমিরীগঞ্জে শিশু সামিরুন হত্যা মামলার আসামী লিটন গ্রেপ্তার বাহুবলে পিকআপের চাপায় প্রাণ গেল পথচারীর চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপির মিছিল ও সমাবেশ মাধবপুরে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ

চুনারুঘাটে রেড জোনে প্রশাসনের অভিযান ২৫ হাজার জরিমানা

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২৪ জুন, ২০২০
  • ৪০৪ বার পঠিত

সেবা ডেস্ক : রেড জোন ঘোষিত চুনারুঘাট উপজেলায় স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অমান্য করায়, মাস্ক পরিধান না করায়, সিএনজিতে অতিরিক্ত যাত্রী পরিবহন করায়, সরকার নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখার অভিযোগে মঙ্গলবার দিনব্যাপী চুনারুঘাট উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, হবিগঞ্জ ডিসি অফিসের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান খান।
সার্বিক সহযোগিতায় ছিল চুনারুঘাট থানা পুলিশের একটি দল।

সর্বমোট ৫ টি মামলায় ২৫ হাজার ২শত টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।

চুনারুঘাট উপজেলায় করোনা ভাইরাস এর সংক্রমণ দিন দিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। উপজেলা প্রশাসন চুনারুঘাট এর পক্ষ থেকে সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হচ্ছে বারংবার। করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে বিনা প্রয়োজনে ঘর থেকে না বের হওয়ার অনুরোধ করেছেন উপজেলা প্রশাসন ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com