শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় বিএনপি নেতা হাজী অলিউল্লাহ হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা মাধবপুরে অলি উল্লাহর মৃত্যুতে শোক জানালেন এমপি ফয়সল চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার

চুনারুঘাটে কুখ্যাত মাদক ব্যবসায়ী ও ২ ডজন মামলার আসামী রউফ গ্রেফতার

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৩০ জানুয়ারী, ২০১৯
  • ৫৩০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি: চুনারুঘাট উপজেলার পনারগাওয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই ডজন মামলার আসামী আব্দুর রউফ (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সে ওই গ্রামের আব্দুস সাত্তারের পুত্র। গতকাল মঙ্গলবার দুপুরে চুনারুঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৫৫ পিস যৌন উত্তেজক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। চুনারুঘাট থানার ওসি কেএম আজমিরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আব্দুর রউফকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে।

চুনারুঘাট থানার ওসি আজমিরুজ্জামান বলেন, আব্দুর রউফের বিরুদ্ধে চুনারুঘাট থানায় ১৩টি মামলা ৭টি ওয়ারেন্ট রয়েছে। এছাড়াও দেশের সুনামগঞ্জ বি-বাড়ীয়া, মৌলভীবাজারসহ বিভিন্ন থানায় ৩০টিরও বেশি চুরি ছিনতাই, ডাকাতির অভিযোগ রয়েছে। এর মধ্যে অনেক মামলা চলমান রয়েছে। মাদক ব্যবসার ব্যাপারে কোন ছাড় নেই। চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করতে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com