সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
জালালাবাদ অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক পদে টানা তৃতীয়বার নির্বাচিত শফিকুল ইসলাম সজল চুনারুঘাটে খোয়াই নদীতে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে অর্ধশত গ্রাম কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি, থানায় জিডি সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে: যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ তেলিয়াপাড়া চা বাগানে চা শ্রমিকদের বিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণসহ চার দফা দাবি মাধবপুরে কিশোরীর মৃত্যুকে ঘিরে ধর্ষণ-হত্যার অভিযোগ, ২৮ দিনেও মামলা হয়নি চুনারুঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে ডা. কামরুল হাসান সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ সহায়তা করেছেন সাবেক ছাত্রনেতা মুক্তাদির চৌধুরী

নিউজ এডিটর- নুর উদ্দিন সুমন
  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুন, ২০২০
  • ৩৬০ বার পঠিত

নুর উদ্দিন সুমন।। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ সহায়তা করেছেন স্বৈরচার বিরোধী আন্দোলনের সাবেক ছাত্রনেতা ও সাবেক দৈনিক মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার মুক্তাদির চৌধুরী। করোনা ভাইরাস মহামারীর শুরুতে প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শে খ হাসিনা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলীয় নেতাকর্মী ও বিত্তবানদের প্রতি আহবান জানিয়েছিলেন। প্রধানমন্ত্রীর এই আহবানে সাড়া দিয়ে সাবেক এই ছাত্রনেতা এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে অসহায় মানুষের মাঝে ত্রাণ কার্যক্রম শুরু করেন। খোঁজ নিয়ে জানা যায়, নিজের পৈত্রিক সম্পদের বিক্রয়লব্ধ অর্থ থেকে প্রথমে তিনি প্রায় ৫শ এর অধিক অসহায় মানুষের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেন। পরবর্তীতে উপজেলা ছাত্রলীগের সহযোগীতায় তিনি ৫ শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরন করেন। এছাড়া তিনি চুনারুঘাট ডেভেলপমেন্ট সোসাইটি (সিডিএস) ইউকের সহযোগীতায় আরো ৫ শতাধিক অসহায় মানুষের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেন। এরই ধারাবাহিকতায় ১৭ জুন বুধবার দুপুরে তিনি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে চেক প্রদান করেন। চেকটি হস্তান্তর করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিৎ রায় দাশ এর কাছে । এসময় উপস্থিত ছিলেন চুনারুঘাট প্রেসক্লাবের সেক্রটারি মোঃ জামাল হোসেন লিটন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক সুহেল আরমান, ছাত্রলীগ নেতা বিল্লাল হোসেন প্রমুখ। তবে কত টাকার চেক প্রদান করেছেন তিনি তা বলতে নারাজ। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে কত টাকার চেক প্রদান করেছি তা মুখ্য বিষয় নয়। প্রধানমন্ত্রী দলীয় নেতাকর্মী সহ বিত্তবানদের আহবান জানিয়েছিলেন আমি কেবল সে আহবানে সাড়া দিয়েছি। এভাবে যদি দলের সকল স্থরের নেতাকর্মী নিজেদের সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসতেন তাহলে সরকারের পক্ষে আরো বেশি মানবিক কার্যক্রম হাতে নেয়া সম্ভব হতো। তিনি আশা করেন দলের বিত্তবানরা কেবল নিজেদের কথা চিন্তা না করে আন্তরিকতার সাথে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়াবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com