শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য আজমিরীগঞ্জের শিবপাশায় পুত্রের হাতে পিতা খুন আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা। নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল হিসেবে পরিচিত দিনারপুরে প্রশাসনের অনুমতি নিয়ে চলছে পাহাড় কাটার মহোৎসব সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি ট্রেনের ছাদ থেকে পড়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগীতা করা হবে– প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন মাধবপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন

বানিয়াচংয়ে গুণই গ্রামে ভাঙ্গা সড়ক সংস্কার করলেন একদল আলেম ,এলাকাবাসী‌দের ম‌ধ্যে স্ব‌স্তি।

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুন, ২০২০
  • ৪২৮ বার পঠিত

মুহাম্মদ দি‌লোয়ার হোসাইন : হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ৮নং খাগাউড়া ইউনিয়নে অন্তর্গত গুণই গ্রামের বড় খালের উপর নির্মিত ব্রীজ সন্নিকটে ভাঙ্গা সড়কের উপর বিশাল গর্তটি সংষ্কার করেছেন একদল আলেম। সোমবার (১৫ জুন) স্বেচ্ছায় এ গর্তটি ভরাট করেন তারা। এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত ঝুঁকি নিয়েই এ জায়গা দিয়ে যাতায়াত করছেন পথচারিসহ যানবাহন। স্থানীয় জনপ্রতিনিধির সাথে যোগাযোগ করেও ব্যর্থ হয়েছেন এলাকাবাসী। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার প্রহর ভেঙ্গে সড়ক সংস্কারে এগিয়ে এলেন ‘ আল আসহাব উলামা পরিষদ’ নামে আলেমদের সংগঠন।
সংগঠনের সভাপতি – মাওলানা মুফতী ইমরান আহমদের নেতৃত্বে সংগঠনের কর্মীরা সড়কের ঝুঁকিপূর্ণ জায়গাটি ভরাট করেন। তিনি বলেন, আমরা জনপ্রতিনিধিদের কাছে গিয়েছি, কিন্তু তাদের সাড়া না পেয়ে অবশেষে নিজেরাই এগিয়ে আসলাম। আমরা কাজটা করেছি নিজেদের বিবেকবোধ থেকে। সমাজ আর সমাজের মানুষের প্রতি ভালোবাসা থেকে। কারণ আমাদের সংগঠনটিও একটি সামাজিক সংগঠন। সংগঠনের উপদেষ্টা হাফেজ মাওলানা শাহ্ সালেহ আহমদ প্রথসেবা ডটকমকে জানান, এভাবেই প্রত্যেক এলাকায় সামাজিক সংগঠন গড়ে তুলে সমস্যাবলি সমাধান করলে সমাজটা আরও অনেকদূর এগিয়ে যেত।
Attachments area

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com