শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে ডা. কামরুল হাসান সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু

মাধবপুরে সাইফুর রহমান নামে এক ব্যাক্তির রহস্যজনক মৃত্যু

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৮ জুন, ২০২০
  • ৩৯২ বার পঠিত

শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুর উপজেলার নয়াপাড়া ইউনিয়নের ইটাখোলা গ্রামের হেবজু মাস্টারের ছেলে সাইফুর রহমান মুর্শেদ(৩০)নামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়,গত ৬ জুন তার স্ত্রীর কাছে মোবাইলে সুইসাইটের এস এম এস করে।পরের দিন তার স্ত্রী বাবার বাড়ী খড়কী থেকে এসে ঘরের ভিতরে ফাঁসিতে ঝুলানো লাশ দেখে এবং তার সুইসাইট নোট নিয়ে কাউকে কিছু না জানিয়ে সে আবার চলে যায়।আজ তার বোনের সিলেটে অপারেশনের কারনে তাকে খোঁজ করলে তার ভাইয়ের বন্ধ ঘরের মধ্যে ঝুলন্ত লাশ দেখতে পায় এবং তার স্ত্রী কে আসতে বলে। এ ঘটনায় স্থানীয় মেম্বার চেয়ারম্যান সবাই এসে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী হাসিনা আক্তার হাসিকে আটক করেছে। এ ব্যাপারে তার ভাই সফিকুর রহমান শামীম জানান,আমার ভাই কারো সাথে ঝগড়া ঝাটি ছিল না।তার স্ত্রীর সাথে বনিবনা ছিল না।তার স্ত্রী চাকুরীর সুবাধে বাপের বাড়ী খড়কীতেই থাকতো।আজ দুইদিন পর আমার ভাইয়ের মৃত লাশ দেখতে হল। তার স্ত্রী হাসিনা আক্তার হাসি জানান ,তার স্বামী নেশায় আসক্ত ছিল।প্রায়ই মোবাইলে সুইসাইটের এসএমএস পাঠাতো।কিন্তু তার কোন সাড়া না পেয়ে গত কাল দেখতে এসে ছিলাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com