মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে নেশাগ্রস্ত অবস্থায় শান্তি-শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা মাধবপুরে অভিনব কৌশলে গাঁজা পাচারকালে দুই কারবারি আটক ২০ কেজি গাঁজাসহ আশুগঞ্জে গ্রেপ্তার ৩ চুনারুঘাটে মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা মাদক-অপরাধ দমনে চুনারুঘাটে পুলিশের নজরদারি বাড়ছে জন্ম ও মৃত্যু নিবন্ধনে সিলেট বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন ইউএনও মেহেদী হাসানের ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য আজমিরীগঞ্জের শিবপাশায় পুত্রের হাতে পিতা খুন আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ

হবিগঞ্জে খোয়াই নদী থেকে উদ্ধার হওয়া ভারতীয় যুবকের লাশ হস্তান্তর

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৬ জুন, ২০২০
  • ৩৮৭ বার পঠিত

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জে খোয়াই নদীতে উদ্ধার হওয়া যুবকের মরদেহ ভারতীয় নাগরিক বলে সনাক্ত হয়েছে। বিএসএফ এর দাবির পরিপ্রেক্ষিতে মরদেহটি আজ হস্তান্তরের প্রক্রিয়া করেছে বিজিবি। আদালতের আদেশ পেলে কবরস্থান থেকে উত্তোলনের পর আজ হস্তান্তর হচ্ছে। বিজিবি-৫৫ ব্যাটালিয়ান কমান্ডার লে. কর্ণেল সামিউন্নবী এই তথ্য নিশ্চিত করেছেন।
গত মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের খোয়াই নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে পুলিশ। এ সময় তার প্যান্টের পকেটে পাওয়া যায় ভারতীয় ১০ রূপির ১ একটি নোট ও একটি চাবির ছড়া।
বুধবার সকালে মরদেহটি অজ্ঞাত হিসাবে আঞ্জুমানে মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করলে তারা শহরের রাজনগর কবরস্থানে দাফন করে। এ বিষয়টি জানতে পেরে খোয়াই জেলার সিনিয়র সাংবাদিক আশিষ চক্রবর্তীর মাধ্যমে খবর পেয়ে টিটন শীলের পরিবার তার লাশ সনাক্ত করে এবং খোয়াই পুলিশকে জানায়।
পরে ভারতীয় পুলিশ বিএসএফ এর মাধ্যমে হবিগঞ্জ সদর থানায় যোগাযোগ করলে লাশের ছবি দেখে লাশ সনাক্ত করা হয়। এনিয়ে বিএসএফ- বিজিবির মধ্যে কয়েক দফায় বৈঠক অনুষ্ঠিত হয়।
বিজিবি ৫৫ ব্যাটালিয়ান কমান্ডার লে.কর্ণেল সামিউন্নবী জানান, বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনু্িষ্ঠত হবে। আমরা আজ(শুক্রবার) তাদের কাছে লাশ হস্তান্তর করব ।
এর আগে যুবকের লাশ হস্তান্তরের বিষয়ে চুনারুঘাটের বাল্লা সীমান্তে বিজিবি ও বিএসএফ এর মধ্যে অনলাইনে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে নেতৃত্বে দেন বাল্লা বিজিবি কমান্ডার মোঃ সেলিম আহহেদ ও ভারতের ত্রিপুরার সিংগিছড়া বিএসএফ ক্যাম্পের কমান্ডার আত্রেবা শর্মা। বৈঠকে বিএসএফ বাংলাদেশের নদীতে উদ্ধারকৃত যুবকের লাশ তাদের বলে লাশ হস্তান্তরের দাবী জানায়। এ সময় বিএসএফ বিজিবির কাছে মৃত ব্যক্তির ছবি ও তার পরিবারের লাশ চিহ্নিত করার প্রমাণপত্র প্রদান করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com