বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার। আজমিরীগঞ্জে শিশু সামিরুন হত্যা মামলার আসামী লিটন গ্রেপ্তার বাহুবলে পিকআপের চাপায় প্রাণ গেল পথচারীর চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপির মিছিল ও সমাবেশ মাধবপুরে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ হুইপ জি কে গউছের উদ্যোগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলেন হবিগঞ্জের ১২৪ শিক্ষার্থী হবিগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগ কার্যক্রম শুরু চুনারুঘাটে বনবিভাগের অভিযানে কাঠ ও পিকআপ জব্দ।

মাধবপুরে টিসিবির পণ্য ক্রয়ে সামাজিক দূরত্ব মানছে না ক্রেতারা

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৯ মে, ২০২০
  • ৪০৯ বার পঠিত

শেখ জাহান রনি, মাধবপুর : বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশেও হানা দিয়েছে। দেশে দিন দিন করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। করোনা মোকাবেলায় অঘোষিত লকডাউনের মাঝে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় কমমূল্যে ভোগ্যপণ্য ট্রাকে করে বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি)।

আজ শনিবার ৯ মে মাধবপুর উপজেলা এলাকায় লাইনে দাঁড়িয়ে সামাজিক নিরাপদ দূরত্ব বজায় না রেখে টিসিবি’র পণ্য কিনতে দেখা গেছে ক্রেতাদের। করোনার প্রভাবে খরচ বাঁচাতে কমমূল্যে পণ্য কিনতে নারী-পুরুষরা পৃথক লাইনে দাঁড়িয়ে টিসিবির পণ্য কিনেন।

এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক আলমগীর কবির, শেখ জাহান রনি, আনিসুর রহমান প্রমূখ।
এ সময় দায়িত্বরত আইন-শৃঙ্খলা বাহিনী সদস্যরা বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখতে।

মাধবপুর উপজেলা এলাকায় হবিগঞ্জের টিসিবির ডিলার সুমন রায়ের মাধ্যমে টিসিবি’র পণ্য পাচ্ছে বলে জানা যায়। পিন্টু রায় জানান, ডিলারের মাধ্যমে টিসিবি’র পণ্য খোলাবাজারে যা পাওয়া যায়- ৮০ টাকা লিটারে সয়াবিন তেল, ৫০ টাকা দরে ডাল ও চিনি এবং ৬০ টাকা দরে ছোলা বিক্রি করছে টিসিবি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com