বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম:
আমু চা বাগান সরকারি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণির ছাত্রী আহত চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব । জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র

মাধবপুরে পাহাড়ি ঢলে ভেসে গেল সিমনাছড়ার বিকল্প সেতু

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ৩ মে, ২০২০
  • ৪০৬ বার পঠিত

শেখ জাহান রনি, মাধবপুর :
হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াহাটি-মনতলা সংযোগে সিমনাছড়ার উপর ব্রীজটি দীর্ঘদিন যাবত ঝুঁকিপূর্ণ থাকায় নতুন ব্রীজ নির্মাণ কাজ শুরুতে অস্থায়ী ভাবে নির্মিত বিকল্প সেতু পাহাড়ি ঢলে ভেসে গেছে।

শনিরাব (২রা মে) রাতে উপজেলার উজানে ও বিভিন্ন এলাকায় প্রবল বৃষ্টিপাত হলে বিকল্প সেতু ভেঙ্গে তলিয়ে যায়।

সরেজমিনে দেখা যায়, উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে সিমনাছড়ার উপর বিকল্প সড়ক-সেতু হিসাবে ইট আর মাটি ফেলে রাস্তা ও সেতু করা হয়েছিল। যা বর্ষার আগেই তলিয়ে গেছে।

এলাকাবাসীর দাবি, বিকল্প সেতুটি মজবুত ও টেকসই না করলে বর্ষা মৌসুমে নতুন ব্রীজ নির্মাণ কাজে ব্যাঘাত সৃষ্টি হবে।

উল্লেখ্য যে, এই সড়ক দিয়ে প্রতিদিন ধর্মঘর, চৌমুহনী, বহরা ও শাহজাহানপুর ইউনিয়নের শত শত যানবাহন ও হাজার হাজার মানুষ যাতায়াত করে। যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় এসব মানুষ পড়েছে চরম দুর্ভোগে। এই ভোগান্তির জন্য এলাকাবাসী সিমনাছড়া ব্রিজের নির্মাণ কাজের ঠিকাদার প্রতিষ্ঠানকে দায়ী করছে। তাই এলাকার সচেতনমহল পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা রেখে একটি সংযোগ সড়ক পুনরায় নির্মাণ করে ব্রীজটির নির্মাণ কাজ শুরু করার জন্য উর্ধতনমহলের সুদৃষ্টি কামনা করছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com