বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ চুনারুঘাটের ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে নবীগঞ্জে। এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক

ভাইরাস হয়তো থাকবে না,কিন্তু জনপ্রতিনিধি ও নেতাদের ভুমিকা মানুষ স্মরণ রাখবে-ব্যারিস্টার সুমন।

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০
  • ৪৪৯ বার পঠিত

শেখ মোঃ হারুনুর রশিদ।। সুপ্রীম কোর্টের আইনজীবি,ফেইজবুকের আইকন হবিগঞ্জ জেলের চুনারুঘাট উপজেলার কৃতি সন্তান ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন করোনা ভাইরাস হয়তো থাকবে না,কিন্তু কিছু কিছু জনপ্রতিনিধি ও নেতাদের ভুমিকা মানুষ মনে রাখবে। গত একমাস পূর্বে ঢাকা থেকে ১০ লক্ষ টাকার চালসহ খাদ্য সামগ্রী নিয়ে এসে ১৫ দিনেই বিতরন করে ফেলছি। এখন বাবা মায়ের নামে ফাউন্ডেশন করে চুনারুঘাট মানুষের দোয়ারে দোয়ারে পৌছে দিয়ে আসছি। কারন চুনারুঘাটের মানুষই আমার জানাযায় প্রথম শরীক হবে। অনেক জনপ্রতিনিধি যখন ঢাকায় বিশাল বিল্ডিং এ আরাম আয়াশে দিন যাপন করছেন তখন আমি অসহায় মানুষদের কথা চিন্তা করে কিছু খাদ্য নিয়ে তাদের দোয়ারে যায়ার চেষ্টা করছি।

তিনি আজ বিকালে চুনারুঘাট ও বাহুবল উপজেলার মধ্যবর্তী সাটিয়াজুরী বাজারে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরন অনুষ্টানে বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত কথাগুলো বলেন।
সাংবাদিক কাজী সুজনের আহ্বানে সাড়া দিয়ে ব্যারিস্টার সুমন সাটিয়াজুরী এলাকার ৫ টি গ্রামের ৩৫ টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী পৌছে দেন। পর্যায়ক্রমে আরোও ৫০ টি পরিবারকে খাদ্য সামগ্রী দেয়ারও প্রতিশ্রতি দেন।তিনি বলেন মানুষের জন্য কাজ করতে মেম্বার চেয়ারম্যান হওয়ার প্রয়োজন নেই,ইচ্ছা শক্তিই যথেষ্ট। এবং প্রয়োজন মনুষ্যত্বের।

তিনি ওই এলাকার মানুষেকে বলেন লজ্জার কিছু নেই,ঘরে খাদ্য না থাকলে আমাকে জানাবেন,আমার দরজা সবসময় খোলা। এ সময় অন্যাদের মাঝে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা সোহাগ রহমান,রোহেল আহমেদ,সৈয়দ ইয়াসিন তানভীর,মুক্তাদির তালুকদার,রাব্বী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com