শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে ডা. কামরুল হাসান সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু

কৃষককে উৎসাহ দিতে ধান কাটলেন ইউএনও

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২২ এপ্রিল, ২০২০
  • ৪৩৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি ঃ হবিগঞ্জের বাহুবল উপজেলায় খেতে গিয়ে কৃষকের সঙ্গে ধান কাটলেন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনার (ভূমি)।

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে ইউএনও স্নিগ্ধা তালুকদার বলেন, উপজেলার নতুন বাজার এলাকায় খেতে গিয়ে কৃষকদের উৎসাহ দেওয়ার জন্য তিনি ধান কেটেছেন। এভাবে বিভিন্ন এলাকায় গিয়ে কৃষকদের উৎসাহ দিচ্ছেন; যাতে কৃষকরা দ্রুত ধান কেটে বাড়ি নিয়ে মাড়াই করেন।

বাহুবল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খৃষ্টফার হিমেল রিছিলও উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে মাঠে গিয়ে কৃষকদের উৎসাহ দেন।

জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, হবিগঞ্জের হাওরের ধানকাটা নিশ্চিত করতে শ্রমিকদের পুল গঠন করা হয়েছে। এই মুহূর্তে পাহাড়ি এলাকা চুনারুঘাট ও বাহুবল উপজেলায় অনেক শ্রমিক বসে আছে। তাদের হাওরে নিয়ে আসা হচ্ছে। তাদের থাকা, খাওয়ার ব্যবস্থাও করা হচ্ছে।

হবিগঞ্জের জেলা কৃষি সম্প্রসারণ অধিপ্তরের উপপরিচালক মো. তমিজ উদ্দিন জানান, পুরো জেলায় ১ লাখ ২০ হাজার ৮০০ হেক্টরে; এর মধ্যে জেলার হাওরে ৪৬ হাজার ৩৬০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। ২০ এপ্রিল পর্যন্ত জেলায় ২৫ শতাংশ ধানকাটা হয়েছে।

তিনি জানান, গভীর হাওরের ধানকাটা দ্রুত শেষ করতে পারলে বন্যার ঝুঁকি থেকে রেহাই পাওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com