শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে ডা. কামরুল হাসান সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু

মাধবপুরে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ:আহত ২

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০
  • ৩৯২ বার পঠিত

শেখ জাহান রনি, মাধবপুর :হবিগঞ্জের মাধবপুরে দ্রুতগামী পন্যবাহী একটি ট্রাকের ধাক্কায় বেসরকারী একটি বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাশ করা ট্রেক্সটাইল ইঞ্জিনিয়ার অজয় ঘোষ (২৬)ও তার বন্ধু পার্থ দাস (২৭) গুরুতর আহত হয়েছে।আশংকা জনক অবস্থায় তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হযেছে।

আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের বেলঘর নামক স্হানে এ সড়ক দুর্ঘনা ঘটে। পুলিশ জনতার সহযোগিতায় ট্রাক চালক আসাদ উল্ল্যহ চৌধুরী বাবু(৫৫)কে আটক করছে।

মাধবপুর থানার উপ পরিদর্শক আবুল কাশেম জানান মাধবপুর পৌরসভার কাটিয়ারা গ্রামের নিতিষ ঘোষের ছেলে ট্রেক্সটাইল ইঞ্জিনিয়ার অজয় ঘোষ ও একই এলাকার শিবুদাসের ছেলে পার্থ দুই বন্ধু মোটর সাইকেল যোগে হবিগঞ্জ থেকে মাধবপুরে বাড়ি ফিরছিলেন।

এসময় চট্রগ্রাম থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক দ্রুতগতিতে যাওযার সময় মোটর সাইকেল টিকে ধাক্কা দিলে মোটর সাইকেল টি ধুমড়ে মুছড়ে যায়।এতে মোটর সাইকেলপর আরোহী অজয় ও পার্থ গুরুত্ব আহত হন।তাদের উদ্ধার করে মাধবপুর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্হা গুরুতর হওয়ায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

মাধবপুর উপজেলা স্বাস্হ্য কর্মকর্তা সত্যতা নিশ্চত করে বলেন তাদের অবস্হা সংকটাপন্ন তাই উন্নত চিকিৎসার জন্য সিলেট মেডিকেলে পাঠানো হয়েছে।

টহলে থাকা মাধবপুর থানার উপ পরির্দশ আবুল কাশেম বলেন জনতার সহায়তার ট্রাকের চালক আসাদ উল্লাহ বাবু সহ ট্রাকটি আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com