বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার। আজমিরীগঞ্জে শিশু সামিরুন হত্যা মামলার আসামী লিটন গ্রেপ্তার বাহুবলে পিকআপের চাপায় প্রাণ গেল পথচারীর চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপির মিছিল ও সমাবেশ মাধবপুরে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ হুইপ জি কে গউছের উদ্যোগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলেন হবিগঞ্জের ১২৪ শিক্ষার্থী হবিগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগ কার্যক্রম শুরু চুনারুঘাটে বনবিভাগের অভিযানে কাঠ ও পিকআপ জব্দ।

ব্রাহ্মনবাড়িয়া সীমান্ত দিয়ে অভৈধভাবে দেশে প্রবেশের সময় শিশুসহ বানিয়াঙ্গের ৯ জন আটক

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২৭ জানুয়ারী, ২০১৯
  • ৫৫৭ বার পঠিত

সেবা ডেস্ক  ॥ব্রাহ্মণবাড়িয়ার জেলার কসবা উপজেলার সালদানদী সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় হবিগঞ্জের বাসিন্দা ৯ জনকে আটক করেছে বিজিবি। ২৬ জানুয়ারি শনিবার দুপুরে আটকদের কসবা থানা পুলিশে সোর্পদ করা হয়। আটকদের মধ্যে দুইজন পুরুষ, তিনজন শিশু, চারজন নারী। তারা হলেন খোকন (৪০), হরিজন (৬০), জয়দন (৪৫), বিবিচরণ (৫০), পারবতী দাস (৩০), রুপালী দাস (১০), কৃষ্ণ দাস (৭), স্বরবাণী (১১) ও মধুসূদন (৯)। কসবা থানার ওসি মো. আব্দুল মালেক জানান, আটকদের বাড়ি হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায়। তারা গত সপ্তাহে বিনা পাসপোর্টে বেড়ানোর উদ্দেশ্যে ভারতে প্রবেশ করেছিল। ২৫ জানুয়ারি শুক্রবার রাতে পুণরায় অবৈধভাবে বাংলাদেশে ফিরে আসার সময় বিজিবি তাদের আটক করে। অবৈধভাবে ভারত এবং বাংলাদেশে আসা যাওয়ায় সহযোগিতা করার দায়ে উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া গ্রামের আলফাজ মিয়ার ছেলে মো. খোকন মিয়াকেও আটক করা হয়। ওসি আরও জানান, এ ঘটনায় সালদা বিজির ক্যাম্পের ল্যান্স নায়েক মো. আব্দুর রহিম বাদী হয়ে অবৈধভাবে বিনা পাসপোর্টে দুই দেশে আসা-যাওয়ার অপরাধে থানায় মামলা দায়ের করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com