বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার-০২ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র বিশেষ অভিযানে ০১ জন আসামীসহ ভারতীয় ইয়াবা ও ব্যাটারিচালিত অটো গাড়ি আটক* চানপুর চা বাগানে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার হবিগঞ্জ মটর মালিক গ্রুপের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ॥ ফজলুর রহমান চৌধুরী সভাপতি মঈন চৌধুরী সোহেল সম্পাদক নির্বাচিত হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ

চুনারুঘাটে ২৩ টি চা বাগানে ২ দিনের স্বেচ্ছা ছুটি

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০
  • ৩৮৩ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ করোনা আতংকে চুনারুঘাটে ২৩টি চা বাগানের প্রায় ৩৫ হাজার শ্রমিক স্বেচ্ছায় ২ দিনের ছুটিতে গিয়েছেন। চুনারুঘাটের লস্করপুর ভ্যালির শ্রমিক নেতারা সেই ছুটি ঘোষণা করেন। মঙ্গলবার ও বুধবার চা শ্রমিকরা সেই‘আনলিভ’ ছুটি ভোগ করবেন। চা শ্রমিকরা বছরে ১৪ দিন আনলিভ ছুটি ভোগ করে থাকেন। সেই ছুটি থেকে ২ দিনের ছুটি কর্তন হবে জানান শ্রমিক নেতারা। বাগানের সাধারণ শ্রমিকদের মাঝে করোনা আতংক দেখা দেয়ায় তারা বাগানের সমুদয় কাজ বন্ধ রাখার দাবী জানিয়ে আসছিলো কিন্তু বাগান কর্তৃপক্ষ উপর মহলের নির্দেশ না থাকায় বাগান সচল রাখার সিদ্ধান্তে অটল থাকে। এ নিয়ে বাগান কর্তৃপক্ষের সাথে শ্রমিক নেতাদের কয়েক দফা বৈঠক হয় কিন্তু বাগান কর্তৃপক্ষ উপরের মহলের সিদ্ধান্ত ছাড়া বাগানের কাজ কাম বন্ধ রাখার বিপক্ষে অবস্থান নেয়। এরই প্রেক্ষিতে সোমাবার শ্রমিক নেতাদের এক জরুরী বৈঠক হয় এতে মঙ্গলবার থেকে বুধবার বাগানে স্বেচ্ছা ছুটি ঘোষনা করা হয়। শ্রমিক নেতা,ইউপি সদস্য মাখন গোস্বামী বলেন, বাগান শ্রমিকরা সকাল ৭ টা থেকে বিকাল ৫ টা অব্দি কাজ করে চলেছে। কারখানাগুলোতেও চলছে কাজ। চুনারুঘাট উপজেলায় ডানকান ব্রাদার্স,ন্যাশনাল টি কোম্পানী ও ব্যক্তিমালাকাধীন চা বাগানের সংখ্যা ২৩টি। এতে নিয়মিত শ্রমিক রয়েছেন ৩৫ হাজার। তাদের পোষ্যসহ সাধারন শ্রমিক রয়েছেন দেড় লাখের উপরে। ওই শ্রমিকরা এক সাথে দল বেঁধে কাজে যায়। তিনি বলেন, ঘরে ফিরে এসে পরিবারের শিশুদের সাথে মেলা মেশা করে, রান্না-বান্না করে তারা। বার বার হাত ধোয়ার রেওয়াজও চালু হয়নি বাগানগুলোতে। চা বাগানগুলোতে করোনা সতর্কতা এখনো জারি করা হয়নি। চা বাগানে স্বাস্থ্য কর্মীসহ জনপ্রতিনিধিরা এখনো শুরু করেননি করোনা প্রতিরোধ বিষয়ে কোন কাজ। বাগানের অলিগলিতে গড়ে উঠা বিভিন্ন পন্যের দোকান-পাট গভীর রাত পর্যন্ত খোলা থাকে। পাড়া- মহল্লার মদের দোকান গুলোও উন্মুক্ত। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় বলেন, চা বাগান বন্ধ করার কোন নির্দেশনা এখনো আসেনি তবে শ্রমিকদের মাঝে করোনা সর্তকতা বাড়ানোর কাজ চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com