বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
আজমিরীগঞ্জের শিবপাশায় পুত্রের হাতে পিতা খুন আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা। নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল হিসেবে পরিচিত দিনারপুরে প্রশাসনের অনুমতি নিয়ে চলছে পাহাড় কাটার মহোৎসব সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি ট্রেনের ছাদ থেকে পড়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগীতা করা হবে– প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন মাধবপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন বিজিবির অভিযানে ৯ মাসে ৯৩১ কোটি টাকার চোরাচালান জব্দ হবিগঞ্জ সদর হাসপাতালে বাড়ছে শিশু রোগীর চাপ

চুনারুঘাটে ভারতীয় মোবাইল ফোনসহ তিন যুবক আটক

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৯৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি: চুনারুঘাটে ভারতীয় মোবাইল ফোনসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাল্লা রোডের মধ্য বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৯৯ টি বিভিন্ন ধরণের মোবাইল ফোন। আটককৃত তিন যুবক হল, সাদেক হোসেন তিনন, তনু মিয়া ও জামাল উদ্দিন। চুনারুঘাট থানার (ওসি) শেখ নাজমুল হক জানান, দীর্ঘদিন যাবত একটি চক্র আইনশৃঙ্খলা বাহিনীর চোঁখ ফাকি দিয়ে ভারতীয় বিভিন্ন ধরণের মোবাইল ফোন এনে দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছিল। এরই প্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com