শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে ডা. কামরুল হাসান সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু

বাহুবল খাদ্য গোদামে আমনধান ক্রয়ে দুর্নীতি কৃষকদের বিক্ষোভ

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২০
  • ৪৩৫ বার পঠিত

সৈয়দ আব্দুল মান্নান বাহুবল : বাহুবল খাদ্য গোদামে আমন ধান ক্রয়ে গোদাম কর্মকর্তা দীপক চন্দ্র দাশের দুর্নীতির প্রতিবাদে (১৩ জানুয়ারী) কৃষকরা গোদাম কর্মকর্তার অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছে। অভিযোগ উঠেছে ওই গোদাম কর্মকর্তা নানাভাবে কৃষকদের হয়রানী করছেন।জানাগেছে এ খাদ্যগোদামে চলতি মৌসুমে ১৯১৬ মেঃ টন আমনধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়।এ পর্যন্ত মাত্র ৯৫ মেঃ টন ধান ক্রয় করা হয়েছে। ধানের আর্দ্রতা ১৪% এর বেশী সহ নানা তালবাহানা দেখিয়ে ধান ক্রয়ে অনীহা দেখান।ফলেধান দিতে কৃষকরা আগ্রহ হারাচেছন। ১৬% আর্দ্রতার ধান একটি দালাল চক্রের মাধ্যমে গোদামে ক্রয় করে গোদামে রাখলে এক কৃষক প্রতিবাদ করেন।বিষয়টি জানাজানি হলে কৃষকরা জড়ো হয়ে অফিস ঘেরাও করে। কৃষকদের প্রতিবাদের মুখে গোদাম থেকে ধানের বস্তাগুলো
বের করে মাঠে রাখা হলে পরিস্থিতি শান্ত হয়।কৃষক
ছায়েদ মিয়া,আলাল মিয়া জানান আমাদের ধান
১৪% থাকার পরও গ্রহন করা হয়নি।কিন্তুু ১৬% আর্দ্রতর ধান গোদামে ঢ়ুকানো হয়েছে। এ ব্যাপারে
গোদাম কর্মকর্তা দীপক দাশের সাথে মুঠোফোনে
আলাপ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।
উপজেলা খাদ্য কর্মকর্তা নজীর মিয়ার সাথে মুঠোফোনে আালাপ করলে তিনি জানান ঘটনার সময় আমি ছিলাম না তবে গোদাম কর্মকর্তা জানিয়েছেন ভুলে এ ঘটনা ঘটেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com