বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম:
আজমিরীগঞ্জের শিবপাশায় পুত্রের হাতে পিতা খুন আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা। নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল হিসেবে পরিচিত দিনারপুরে প্রশাসনের অনুমতি নিয়ে চলছে পাহাড় কাটার মহোৎসব সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি ট্রেনের ছাদ থেকে পড়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগীতা করা হবে– প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন মাধবপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন বিজিবির অভিযানে ৯ মাসে ৯৩১ কোটি টাকার চোরাচালান জব্দ হবিগঞ্জ সদর হাসপাতালে বাড়ছে শিশু রোগীর চাপ

বাহুবলে বেদে পল্লীতে শীতবস্ত্র বিতরণ করলেন নবাগত ইউএনও স্নিগ্ধা

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৯
  • ৫০১ বার পঠিত

শাহ মোহাম্মদ দুলাল আহমেদ,বাহুবল হবিগঞ্জ
প্রতিনিধি:
কনকনে শীত আর শৈত্যপ্রবাহ কে উপেক্ষা করে মধ্যরাতে বেদে পল্লীর অসহায় শীতার্তদের পাশে দাড়িয়েছেন বাহুবল উপজেলার নবাগত নির্বাহী অফিসার জনাবা স্নিগ্ধা তালুকদার।

অসহায় মানুষের পাশে দাড়িয়ে বাহুবল উপজেলায় মানবতাময় পথচলা শুরু করলেন বাহুবলের উপজেলার ’এ’ নির্বাহী অফিসার।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) মধ্যরাতে বাহুবল উপজেলার মিরপুর বাজারের শায়েস্তাগঞ্জ রোডস্ত বসবাসরত বেদে পল্লীতে গবীর অসহায় শীতার্তদের মাঝে নিজ হাতে কম্বল বিতরণ করলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব স্নিগ্ধা তালুকদার।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়,দেশের সবকটি উপজেলার প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অসহায় গরীব দুস্তদের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় বাহুবল উপজেলায় বিতরণের কাজ শুরু করেছে উপজেলা প্রশাসন।

শীগ্রই উপজেলার শীতার্ত দুস্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে।

এদিকে বাহুবল উপজেলায় নির্বাহী কার্যক্রমে যোগ দিয়েই মানবতার কল্যাণে নিজেকে সূচনা করায় উপজেলায় ভূয়সী প্রশংসায় ভাসছেন ’তিনি’।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com