শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম:
পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দিলেন চীফ প্রসিকিউটর আমিনুল ইসলাম চুনারুঘাটে ধর্ষণ মামলার আসামি কাউসার গ্রেপ্তার চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন হবিগঞ্জ ৫৫ বিজিবির পৃথক দুটি অভিযানে দেশীয় অস্ত্র ও ০২ জন আসামীসহ মনিপুরি থামি কাপড়, ব্যাটারি চালিত অটো রিকশা ও মদ আটক* প্রাইভেটকারে মাদক বহন, ১৪০ কেজি গাঁজাসহ ০২ মাদক কারবারী গ্রেফতার মোবাইল কোর্ট পরিচালনা ও দণ্ড প্রদান চুনারুঘাটে যৌথ অভিযানে ৭ অবৈধ করাতকল সিলগালা ৫০০ টাকা মজুরির দাবিতে চুনারুঘাটে চা শ্রমিকদের আন্দোলন চুনারুঘাটে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন হবিগঞ্জ চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আবু জাহির ও সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯
  • ৫১০ বার পঠিত

পুণরায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন হবিগঞ্জ-সংসদীয় আসনের সাংসদ অ্যাডভোকেট আবু জাহির।সাধারণ সম্পাদক হয়েছেন জেলা আওয়ামী লীগের বর্তমান সহ-সভাপতি অ্যাডভোকেট আলমগীর চৌধুরী।

বুধবার(১১ ডিসেম্বর)বিকাল ৩টার দিকে হবিগঞ্জ শহরের জেলা প্রশাসকের কার্যালয়ের নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে জেলা আওয়ামী লীগের সম্মেলন শেষে কাউন্সিল অধিবেশনে তাদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ক্ষমতাসীন আওয়ামী লীগের হবিগঞ্জ জেলা কমিটির নেতৃত্ব নিয়ে প্রায় এক মাস ধরে চলছিল নানা গুঞ্জন। কেউ বলছেন নির্বাচনের মাধ্যমে কমিটি হবে। আর কেউ বলছেন কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক কমিটি গঠন করা হবে। অপর দিকে কারা হচ্ছেন সভাপতি-সাধারণ সম্পাদক এনিয়ে চলছিল চুলচেরা বিশ্লেষণ।

নেতৃত্বে আসতে সভাপতি, সাধারণ সম্পাদকেসহ ৮ পদে প্রতিদ্বন্দ্বিতায় নামেন ৩০ নেতা। অবশেষে ওবায়দুল কাদেরের মুখে নাম ঘোষণার পর এ আলোচনার অবসান ঘটলো। ২০১৩ সালের ১৩ জুন সর্বশেষ জেলা আওয়ামী লীগের কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। কাউন্সিলে গোপন ভোটে অ্যাডভোকেট আবু জাহির সভাপতি এবং অ্যাডভোকেট আব্দুল মজিদ খান সাধারণ সম্পাদক নির্বাচিত হন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com