বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে বিজিবির পৃথক অভিযান ২৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ চুনারুঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযান ৮টি ভারতীয় গরু ও ৫৫ কেজি গাঁজা জব্দ জ্বালানি তেল পাচার রোধে হবিগঞ্জ সীমান্তে বিজিবির কড়া নজরদারি মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক এমপি সৈয়দ মোঃ ফয়সল এর নির্দেশে চা বাগানে সুপেয় পানির ব্যবস্থা হবিগঞ্জে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজান মাস শুরুর আগেই বাড়ছে লেবু ও শসার দাম শুভেচ্ছা বিমিনিময়কালে সংসদ সদস্য এস.এম.ফয়সল ॥ চুনারুঘাট-মাধবপুরের দু’এলাকায় উন্নয়ন করার মাধ্যমে এ ঋন শোধ করতে চাই ধামালি চুনারুঘাটের প্রধান উপদেষ্টা মামুন চৌধুরীকে শুভেচ্ছা স্মারক প্রদান

নতুন সড়ক আইনে বিভিন্ন ধারায় মামলা শুরু।

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৩০ নভেম্বর, ২০১৯
  • ৪২৬ বার পঠিত

সেবা ডেস্ক।। দীর্ঘ ৭৯ বছরের পুরোনো আইনের ভিত্তিতে তৈরি মোটরযান অধ্যাদেশ বাতিল করে তৈরি করা হয় ‘সড়ক পরিবহন আইন-২০১৮’। আইনটি প্রণয়ন করা হলেও পরিবহন মালিক-শ্রমিকদের বাধার কারণে তা বাস্তবায়ন করতে এক বছরেরও বেশি সময় লেগে যায়। গত ২২ অক্টোবর আইনটি কার্যকরের তারিখ ঘোষণা করে গেজেট জারি করে সরকার। নতুন আইনে রাখা হয় কঠোর শাস্তির বিধান।

শনিবার (৩০ নভেম্বর) দুপুরের পর থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় নতুন আইনে মামলা দেওয়া শুরু করেছে ট্রাফিক পুলিশ। 

ট্রাফিক পুলিশ সূত্র জানায়, প্রথমদিনের মতো- যারা উল্টো পথে চলাচল করেছে এবং যাদের ড্রাইভিং লাইসেন্স নেই এমন মোটরসাইকেল, প্রাইভেটকার ও পিকআপের ওপর নতুন সড়ক আইনে মামলা দেওয়া হয়েছে।

সন্ধ্যায় রাজধানীর বিজয় সরণি চত্বরে গিয়ে দেখা যায়, উল্টো পথে চালানোর সময় আমিনুল ইসলাম নামে এক মোটরসাইকেল চালককে আটক করে ট্রাফিক পুলিশ। আইন ভঙ্গ করায় তাকে নতুন আইনে পাঁচ হাজার টাকার মামলা দেওয়া হয়।

মামলার কাগজ হাতে পাওয়ার পর আমিনুল ইসলাম জানান, নতুন আইন সম্পর্কে আমি জানি। সন্ধ্যার পর বিজয় সরণি রোডে গাড়ির চাপ ছিলো অনেক। আমার একটু তাড়া থাকার কারণে উল্টো পথ দিয়ে বিজয় সরণি মোড় পর্যন্ত উল্টো পথে আসি।

শেরেবাংলা ট্রাফিক পুলিশের সহকারী পুলিশ কমিশনার আবুল হোসেন জানান, দুপুরের পর থেকে নতুন আইনে মামলা শুরু করেছি। এখন পর্যন্ত ৯২ ধারায় চারটি মামলা করেছি। সবগুলোই মোটরসাইকেল। যারা উল্টো পথে আসছে তাদের ভিডিও করে রাখা হচ্ছে। আর এ ধরনের চেকপোস্ট এখন থেকে এভাবেই অব্যাহত থাকবে। রোববার (০১ ডিসেম্বর) থেকে আমাদের মামলার ধারাবাহিকতা আরও বাড়বে।সূত্র: বাংলা নিউজ টোয়েন্টিফোর.কম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com