শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে ডা. কামরুল হাসান সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু

বাহুবল উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ পন্ড।কনের মা-বাবাসহ বরের কারাদন্ড।

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৩০ নভেম্বর, ২০১৯
  • ৪১০ বার পঠিত

সেবা ডেস্ক।। হবিগঞ্জের বাহুবলে স্কুলছাত্রী সুমির বাল্যবিবাহ পণ্ড করে দিয়েছে উপজেলা প্রশাসন। বাল্যবিবাহের আয়োজনের অপরাধে কনের মা-বাবা ও বরকে যথাক্রমে ৭ দিন ও ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন কনের বাবা রমিজ আলী ও মা জোৎস্না আক্তার ও বর আফজল মিয়া।

শুক্রবার (২৯ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খ্রিস্টফার হিমেল রিছিল বিয়েবাড়িতে পৌঁছে বাল্যবিবাহ পণ্ড করে দেন।

জানা যায়, বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের খোঁজারগাঁও গ্রামের রমিজ আলীর মেয়ে স্কুলছাত্রী সুমি আক্তারের (১৫) সাথে একই গ্রামের হাছন আলীর ছেলে কিশোর আফজল মিয়ার (১৭) বিয়ের দিন ধার্য ছিল শুক্রবার। সব আয়োজন সম্পন্ন করেছে কনের পরিবার। বাড়ির আঙিনায় বাঁধা হয় রঙিন কাপড়ের প্যান্ডেল। বরও এসে হাজির। ঠিক এমন সময় বাহুবল উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হকের নির্দেশনায় বাহুবল মডেল থানার একদল পুলিশ নিয়ে বিয়েবাড়িতে উপস্থিত হন সহকারী কমিশনার হিমেল রিছিল। জিজ্ঞাসাবাদে কনের মা-বাবা বাল্যবিবাহের অপরাধের কথা স্বীকার করলে বরসহ কনের মা-বাবাকে উপজেলায় নিয়ে আসে পুলিশ।

পরে বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খ্রিস্টফার হিমেল রিছিলের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কনের মা-বাবাকে ৭ দিন ও বর আফজল মিয়াকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, দণ্ডপ্রাপ্ত বর এবং কনের মা-বাবাকে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com