বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব । জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত

হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯
  • ৫৩৬ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের সন্দলপুর এলাকায় অভিযান ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ডাকাতরা হল, বানিয়াচং উপজেলার কালাইঞ্জুরা গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে রফিকুল ইসলাম ওরপে রফিক (৩৫), মথুরাপুর গ্রামের আবুল কালামের ছেলে আল আমিন (২৫) ও হলদারপুর গ্রামের খসরু মিয়ার ছেলে পাভেল মিয়া (২৪)। ডিবি পুলিশের আসআই আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং-আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ সেলিম ও ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মানিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে ডাকাতির কাজে ব্যবহৃত উপকরণ ও দেশীয় অস্ত্রসহ তাদেরকে গ্রেফতার করা হয়। আসামীরা স্বীকার করে তারা সন্দলপুর গ্রামের মহিবুর মিয়ার বাড়ীতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। তাদের সাথে থাকা পলাতক আরও ৪ সহযোগী ডাকাতের নামও প্রকাশ করে তারা। তিনি আরও জানান, এই ঘটনায় বুধবার দুপুরে তিনি নিজে বাদী হয়ে হবিগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন এবং আসামীদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। মামলাটি তদন্তের দায়িত্ব প্রদান করা হয়েছে ডিবি পুলিশের এসআই দেবাশীষ তালুকদারকে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড প্রার্থনা করা হবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com