বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ

নবীগঞ্জে ভুয়া কোর্ট ম্যারেজের কপি তৈরি করে লন্ডন প্রবাসীর স্ত্রীর সাথে প্রতারণার দায়ে ২ বছরের ভ্রাম্যমান আদালতের কারাদন্ড

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯
  • ৪৬৮ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ নবীগঞ্জে ভুয়া এফিডেভিট তৈরী করে প্রতারনার অভিযোগে শামীম মিয়া (২৮)কে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন-হাসান। পরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। দন্ডাদেশপ্রাপ্ত শামীম মিয়া। উপজেলার করগাঁও ইউনিয়নের গুমগুমিয়া গ্রামের মৃত ছিদ্দিক মিয়ার পুত্র
সূত্রে জানা যায়, চলতি বছরের ফেব্রুয়ারী মাসের ১৫ তারিখ উপজেলার গুমগুমিয়া গ্রামের বাহাদুর আলীর কন্যা লুৎফা আক্তারের সাথে একই উপজেলার পাইকপাড়া গ্রামের আওলাদ মিয়ার পুত্র লন্ডন প্রবাসী গোলাম মোস্তফার বিয়ে হয়। লুৎফা আক্তারের অভিযোগ- বিয়ের পর তার স্বামী গোলাম মোস্তফা ফের চলে যান লন্ডনে। সুন্দরভাবেই চলছিল তাদের সংসার। কিন্তু সুন্দর সংসার ভাঙতে মরিয়া হয়ে উঠে গুমগুমিয়া গ্রামের শামীম মিয়া। সে লুৎফা আক্তারের সাথে তার ছবি সংযুক্ত করে একটি ভুয়া এফিডেভিট তৈরী করে। ২০১২ সালের ২৭ জুন তারিখ দিয়ে তৈরী করা এফিডেভিটে উল্লেখ করে লুৎফার সাথে তার প্রেমের সর্ম্পক ছিল এবং ওই তারিখে সে ৫০ হাজার টাকা দেনমোহর সাব্যস্থ ক্রমে হবিগঞ্জ নোটারী পাবলিকের কার্য্যালয়ে হাজির হয়ে এফিডেভিটের মাধ্যমে বিয়ে করে। কিš’ এসব কিছুই জানতো না লুৎফা। এদিকে সম্প্রতি শামীম মিয়া এফিডেভিটের কপি এলাকার বিভিন্ন মানুষকে দেখায় এবং প্রচার করে লুৎফার সাথে ২০১২ সালে তার বিবাহ হয়েছে এমনকি লুৎফার স্বামী প্রবাসী গোলাম মোস্তফার ফেসবুক ম্যাসেঞ্জারে এই ভুয়া এফিডেভিটের কপি পাঠায়। এ ঘটনায় গত চলতি মাসের ২২ তারিখ নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে লুৎফা আক্তার। এরই প্রেক্ষিতে গত সোমবার রাতে নবীগঞ্জ থানার এস আই কাওসার আলমসহ একদল পুলিশ নবীগঞ্জ শহরতলীর নতুন বাজার মোড় থেকে শামীম মিয়াকে আটক করেন। পরে তাকে ভ্রাম্যমান আদালতের কার্যালয়ে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন-হাসান ভূয়া এফিডেভিট তৈরী করে প্রতারণার অভিযোগে ধৃত শামীম মিয়াকে ২ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com