বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা। নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল হিসেবে পরিচিত দিনারপুরে প্রশাসনের অনুমতি নিয়ে চলছে পাহাড় কাটার মহোৎসব সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি ট্রেনের ছাদ থেকে পড়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগীতা করা হবে– প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন মাধবপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন বিজিবির অভিযানে ৯ মাসে ৯৩১ কোটি টাকার চোরাচালান জব্দ হবিগঞ্জ সদর হাসপাতালে বাড়ছে শিশু রোগীর চাপ

বিআরটিএ অফিসে জেলা প্রশাসকের ঝটিকা অভিযান ॥ ২ দালালকে কারাদন্ড

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১৮ নভেম্বর, ২০১৯
  • ৪৫৫ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান বিআরটিএ অফিসে অভিযান চালিয়ে ৩ দালালকে আটক করেছেন। পরে ২জনকে কারাদন্ড ও ১জনকে জরিমানা করা হয়েছে। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান বিআরটিএ অফিসে ঝটিকা অভিযান চালান। এ সময় তাঁর সাথে ছিলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাদির হোসেন শামীম। এ সময় অফিসে অবস্থারতদের জিজ্ঞাসাবাদ শেষে শহরের গোসাইনগরে বসবাসকারী কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার কাঞ্চনপুর গ্রামের জহুর আলী চৌধুরীর পুত্র রেজাউল হাই চৌধুরী পানজু (৪৫), নবীগঞ্জের পূর্ব তিমিরপুর গ্রামের সুকুমার সরকারের পুত্র সুকেশ সরকার (৩৫) ও শায়েস্তাগঞ্জ উপজেলার জগতপুর গ্রামের মৃত জহির আলীর পুত্র নাসির উদ্দিন (৩৫) কে আটক করা হয়। বাকীদের জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয়। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাদির হোসেন শামীম ভ্রাম্যমান আদালত বসিয়ে বিআরটিএ অফিসে দালালীর অভিযোগে আটক পানজুকে ১মাসের কারাদন্ড ও সুকেশকে ১০ দিনের কারাদন্ড। অপর আটক নাসির উদ্দিনকে বিআরটিএ অফিসের ইন্সপেক্টর শরফুদ্দিন আকন্দ লিখিতভাবে জানান, নাসির উদ্দিন পারিশ্রমিকের মাধ্যমে তাদের কাজে সহায়তা করে। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাসির উদ্দিনকে ২শ টাকা জরিমানা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com