সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জের চুনারুঘাট থেকে ৪৭ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার চুনারুঘাটে ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রথম সভা অনুষ্ঠিত হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ৯ কেজি গাঁজাসহ ২ ‍যুবক আটক চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১ চুনারুঘাটে ‘ইয়াবা নাটক’ সাজিয়ে গ্রেপ্তারের অভিযোগ ২ পুলিশ ক্লোজ মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় বিএনপি নেতা হাজী অলিউল্লাহ হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা মাধবপুরে অলি উল্লাহর মৃত্যুতে শোক জানালেন এমপি ফয়সল চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ

চুনারুঘাট আসামপাড়া পেঁয়াজের বাজারে অনিয়ম।১ লাখ টাকা জরিমানা

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১৬ নভেম্বর, ২০১৯
  • ৫১৬ বার পঠিত

শেখ মোঃ হারুনুর রশিদ।। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আসামপাড়া পেঁয়াজের বাজারে বিভিন্ন অনিয়মের অভিযোগে মোবাইল কোর্টের মাধ্যমে এক লাখ টাকা জরিমানা করা হয়।
পেয়াজ ক্রয়ের রশিদ দেখাতে না পারায় এবং নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে আসামপাড়া মধ্য বাজারের স্বপন স্টোর-কে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও নুসরাত ফাতিমা মোবাইল কোর্ট পরিচালনা করেন।শনিবার(১৬ নভেম্বর) দুপুর ১ টায় এ অভিযান পরিচালনা করা হয়।
ইউএনও জানান,
দোকান মালিক দুজনকে অস্বাভাবিক দামের বিষয়ে জিজ্ঞাসা করলে তাঁরা কোনো সঠিক জবাব দিতে পারেনি। দোকানের পাশেই মজুদ প্রায় ২১/২২ টি পেঁয়াজের বস্তা।প্রতি বস্তায় প্রায় ৪০ কেজি পেঁয়াজ মজুদ আছে। অর্থাৎ কোন কারন ছাড়াই কৃত্রিম সংকট তৈরি করে বাজারে পেঁয়াজের দাম অস্থিতিশীল করার চেষ্টা করছেন তাঁরাসহ একদল অসাধু ব্যবসায়ীরা। যে কারণে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর দুইটি ধারায় স্বপন স্টোরকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।এবং স্বপন স্টোর ও সোহেল স্টোর এর পেঁয়াজ অবৈধভাবে আমদানী সন্দেহে আপাতত জব্দ করা হয়।

জনস্বার্থে সকল ক্রেতাগণের উদ্দেশ্যে তিনি আরও বলেন,
রিসিট দেখে আপনার পন্য কিনুন,
আইন মানুন।

বাজার স্থিতিশীল রাখতে সরকারকে সহযোগিতা করুন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com