বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার-০২ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র বিশেষ অভিযানে ০১ জন আসামীসহ ভারতীয় ইয়াবা ও ব্যাটারিচালিত অটো গাড়ি আটক* চানপুর চা বাগানে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার হবিগঞ্জ মটর মালিক গ্রুপের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ॥ ফজলুর রহমান চৌধুরী সভাপতি মঈন চৌধুরী সোহেল সম্পাদক নির্বাচিত হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দিলেন চীফ প্রসিকিউটর আমিনুল ইসলাম চুনারুঘাটে ধর্ষণ মামলার আসামি কাউসার গ্রেপ্তার

বাহুবল কিশলয় জুনিয়র হাই স্কুলে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে মেধা পুরস্কার ও শিক্ষা উপকরণ বিতরণ

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯
  • ৪৬৮ বার পঠিত

জুবায়ের আহমেদ বাহুবল থেকেঃ বাহুবলে মেধাবী শিক্ষার্থীদের মেধা পুরস্কার প্রদান ও পিইসি পরীক্ষাদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বাহুবল উপজেলার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান কিশলয় জুনিয়র হাই স্কুলে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে কিশলয় জুনিয়র হাই স্কুল মাঠে অধ্যক্ষ জামাল আহমেদের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক ফরহাদ আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত মেধাবী শিক্ষার্থীদের মেধা পুরস্কার ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি খৃষ্টফার হিমেল রিছিল, বাহুবল অনার্স কলেজের অধ্যক্ষ আব্দুর রব শাহীন, উপজেলা যুব উন্নয়ন ক্রেডিট সুপারভাইজার জহিরুল ইসলাম, অভিভাবক প্রতিনিধি বদরুল আলম,শিক্ষক প্রতিনিধি শিপ্রা রানী নাগসহ, উক্ত সভায় উপস্থিত ছিলেন মেধাবী শিক্ষার্থীরা ও অভিভাবকবৃন্দ।সভায় কিশলয় জুনিয়র হাই স্কুলের পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করা হয়। বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। এ বছর প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মেধাবী শিক্ষার্থীদের মেধা পুরস্কার হিসেবে ৪৬টি ক্রেস্ট তাদের হাতে তুলে দেয়া হয় এবং ৩১জন পিইসি পরিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। সভায় প্রধান অতিথি বাহুবল উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হক স্কুল শিক্ষার্থীদের পক্ষ থেকে কেক কেটে সকল শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করেন ও কেক নিজ হাতে শিক্ষার্থীদের খাওয়ান। এক আনন্দঘন মূহুর্তের মধ্যে দিয়ে সভার সমাপ্তি করা হয়। পরে পিইসি শিক্ষার্থী ও বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে ছবি তুলেন প্রধান অতিথি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com