শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই পরিবারের স্বামী-স্ত্রী সহ ৫ জন কে কুপিয়ে আহত চুনারুঘাটে ৫০ কেজি গাঁজা সহ তিন মাদক ব্যবসায়ী  গ্রেপ্তার  মাধবপুরে কৃষকের জমি দখলের অভিযোগ চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে চুনারুঘাটে রাতে উড়ছে জাতীয় পতাকা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবহেলার অভিযোগ চুনারুঘাট পৌর শহরে মাদক, বখাটেপনা ও চুরি প্রতিরোধে মতবিনিময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চুনারুঘাট পৌর ও উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত চুনারুঘাটে জমিজমার বিরোধে যুবককে কুপিয়ে হত্যা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত গ্রেফতারি পরোয়ানা তামিলে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ চুনারুঘাট থানার এএসআই শরিফ হোসেন পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক এমপি ফয়সলকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী

নবীগঞ্জে যাত্রীবাহী বাস খাঁদে পড়ে ৩০ যাত্রী আহত

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১০ নভেম্বর, ২০১৯
  • ৪৬৮ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ নবীগঞ্জে যাত্রীবাহি বাস খাঁদে পড়ে ৩০ যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। আশংকাজনক অবস্থায় দু’জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার ৮ নভেম্বর বিকেলে নবীগঞ্জ উপজেলার কাজিরবাজার নামক স্থানে। প্রত্যক্ষদর্শী ও আহত সুত্রে জানা যায়, দুর্ঘটনায় কবলিত বাসটি নবীগঞ্জ শহর থেকে মার্কুলী নামকস্থানে যাচিছল পথিমধ্যে কাজিরবাজার নামকস্থানে পৌছামাত্র রাস্তার বেহাল অবস্থা ও বৃষ্টিজনিত কারনে রাস্তাটি কাঁদামাক্ত হয়ে গেলে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহি বাসটি নিয়ে খাঁদে পড়ে যান। এ সময় বাসের যাত্রী শিশু মহিলা ও বৃদ্ধসহ প্রায় ৩০ জন লোক গুরুতর আহত হন। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় রেজিয়া বেগম (৪৫) ও এংরেজ মিয়া (৩২) কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অন্যান্য মধ্যে গোলজার মিয়া (২৮), শাহ মাহমুদ (২৫), পুষ্প রাণী দাশ (৪০), প্রিয়াংকা দাশ (১৭), পুজা দাশ (১০), জেনি দাশ (১২), প্রীতি ভূষণ দাশ (৬০), তুলনা বাণী দাশ (৩৫), বিরেশ বসনব (৩০), চন্দ্র শাহা (৫০), হাওয়ারুন বেগম (৫০), সাবিহা (৪০),ইয়াদ আলী (৪৫), তুলামিত (৪০), প্রমানন্দ দাশ (৩৫) ও ওমর দাশ (৪০) কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। অপর আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। মিনি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সুমন দুর্ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আহতদরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে মালিক সমিতির পক্ষ থেকে প্রাথমিক চিকিৎসা প্রদান করি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com