শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত গ্রেফতারি পরোয়ানা তামিলে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ চুনারুঘাট থানার এএসআই শরিফ হোসেন পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক এমপি ফয়সলকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী জালালাবাদ অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক পদে টানা তৃতীয়বার নির্বাচিত শফিকুল ইসলাম সজল চুনারুঘাটে খোয়াই নদীতে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে অর্ধশত গ্রাম কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি, থানায় জিডি সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে: যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ তেলিয়াপাড়া চা বাগানে চা শ্রমিকদের বিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণসহ চার দফা দাবি মাধবপুরে কিশোরীর মৃত্যুকে ঘিরে ধর্ষণ-হত্যার অভিযোগ, ২৮ দিনেও মামলা হয়নি চুনারুঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চুনারুঘাটের আলোচিত আকল মিয়া হত্যাকান্ডে আপন ভাতিজা স্বপন আটক ৩ দিনের রিমান্ড মঞ্জুর

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০১৯
  • ৪৭৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার।।হবিগঞ্জের চুনারুঘাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়া হত্যাকাণ্ডের ঘটনায় আপন ভাতিজা সাইদুল ইসলাম স্বপনকে আটক করেছে পিবিআই।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করে পুলিশ তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) হবিগঞ্জ এর ওসি শরীফ মোহাম্মদ রেজাউল করিম এই তথ্য নিশ্চিত করেন।

এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তার নেতৃত্বে চুনারুঘাট উপজেলার চন্দনা গ্রামের নিজ বাড়ী থেকে তাকে আটক করে হবিগঞ্জের পিবিআই সদস্যরা।

আটককৃত স্বপন চন্দনা গ্রামের ভিংরাজ মিয়ার ছেলে।

এ হত্যা মামলার প্রধান আসামী রঞ্জন পাল পলাতক রয়েছেন। হত্যা মামলায় এ পর্যন্ত এজাহার ভুক্ত তিন আসামীসহ ৮ জনকে গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত, গত বছরের ১ মার্চ ভোরে চুনারুঘাট শহরের বাল্লা রেলগেইট এলাকার বাসা থেকে বের হয়ে মসজিদে ফজরের নামাজ আদায় করতে যান চুনারুঘাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবুল হোসেন আকল মিয়া। নামাজ আদায় করে বাসায় ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় তিনি গুরুতর আহত হন। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে রাস্তায় সকাল সাড়ে ৮টায় তিনি মারা যান। তার মৃত্যুর ঘটনায় স্থানীয় বিক্ষুব্ধ ব্যবসায়ীরা চুনারুঘাট সদরে হরতাল পালন করে।
ঘটনার পর থেকেই পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে মরিয়া হয়ে উঠে। উক্ত ঘটনায় ৩০ মার্চ জসিম উদ্দিন চৌধুরী শামীমকে ঢাকার তেজকুনিপাড়ার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। ৩১ মার্চ তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

এ হত্যা মামলার দুই নাম্বার আসামী গ্রেপ্তারকৃত কুতুব আলী চুনারুঘাট পৌরসভার ধলাইপাড় গ্রামের বাসিন্দা ও চুনারুঘাট পৌরসভার কাউন্সিলর। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com