সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা। নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল হিসেবে পরিচিত দিনারপুরে প্রশাসনের অনুমতি নিয়ে চলছে পাহাড় কাটার মহোৎসব সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি ট্রেনের ছাদ থেকে পড়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগীতা করা হবে– প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন মাধবপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন বিজিবির অভিযানে ৯ মাসে ৯৩১ কোটি টাকার চোরাচালান জব্দ হবিগঞ্জ সদর হাসপাতালে বাড়ছে শিশু রোগীর চাপ ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন সভাপতি নাজিম উদ্দিন শামসু হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ২০ কেজি গাঁজা ও ০১ বোতল বিদেশী মদসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

বাহুবলে স্কুলছাত্রীকে ধর্ধণ: ধর্ষকের স্বীকারোক্তি

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১ নভেম্বর, ২০১৯
  • ৪০৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি ॥ বাহুবলে স্কুলছাত্রীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতারকৃত এক ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ধর্ষক আহাদ মিয়া আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান উদ্দিন প্রধানের খাস কামড়ায় তার জবানবন্দি রেকর্ড করা হয়। স্বীকারোক্তিতে সে তার অন্যান্য সহযোগিদের নামও প্রকাশ করেছে। গ্রেফতারকৃত আহাদ মিয়া মির্জাপুর চা বাগানের চৌকিদার (পাহাড়াদার)। বুধবার ভোররাতে পিবিআইয়ের পুলিশ পরিদর্শক মুহাম্মদ ফরিদুল ইসলামের নেতৃত্বে পিবিআইয়ের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গলের মীর্জাপুর চা বাগানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, জবানবন্দি রেকর্ডের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন। সে নিজের দোষ স্বীকারের পাশাপাশি সহযোগিদের সম্পর্কেও তথ্য দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com