সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা। নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল হিসেবে পরিচিত দিনারপুরে প্রশাসনের অনুমতি নিয়ে চলছে পাহাড় কাটার মহোৎসব সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি ট্রেনের ছাদ থেকে পড়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগীতা করা হবে– প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন মাধবপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন বিজিবির অভিযানে ৯ মাসে ৯৩১ কোটি টাকার চোরাচালান জব্দ হবিগঞ্জ সদর হাসপাতালে বাড়ছে শিশু রোগীর চাপ ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন সভাপতি নাজিম উদ্দিন শামসু হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ২০ কেজি গাঁজা ও ০১ বোতল বিদেশী মদসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

হবিগঞ্জ সদর হাসপাতালে দুদকের অভিযান ২০ ডাক্তারের মধ্যে উপস্থিত ৫

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১ নভেম্বর, ২০১৯
  • ৪২৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) জেলা কার্যালয়ের কর্মকর্তারা। এ সময় হাসপাতালে কর্মরত ২০ জন চিকিৎসকের মধ্যে মাত্র ৫ জনকে উপস্থিত পান দুদক কর্মকর্তারা। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন দুদক জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো. এরশাদ।
দুদক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে সদর আধুনিক হাসপাতালে কর্মরত চিকিৎসক ও স্টাফরা নিয়মিত উপস্থিত থাকেন না। আবার হাসপাতালে উপস্থিত থাকলেও নিজে বিশ্রাম নিয়ে ইন্টার্নিদের দিয়ে চিকিৎসা সেবা প্রদান করে থাকেন। এমন অভিযোগ জানতে পারে দুদক। এর প্রেক্ষিতে অনেকবার দুদক কর্মকর্তারা কৌশলে সাদা পোষাকে হাসপাতাল পরিদর্শন করেন। পরে অভিযোগের সত্যতা পাওয়ায় বৃহস্পতিবার সদর হাসপাতালে এ অভিযান পরিচালনা করেন। এ সময় হাসপাতালে কর্মরত ২০ জন চিকিৎসকের মধ্যে মাত্র ৫ জন চিকিৎসককে উপস্থিত পান দুদক কর্মকর্তারা। তাও আবার তাদেরকে নিজ কক্ষে পাওয়া যায়নি। দুদকের অভিযানের খবর পেয়ে বিভিন্ন স্থান থেকে হাসপাতালে হাজির হন চিকিৎসকরা। এ সময় দুদক তাদের কাছে উপস্থিতির বিষয়ে জানতে চাইলে নামাজসহ বিভিন্ন অজুহাত দেখান তারা।
এ ব্যাপারে দুর্নীতি দমন কমিশন (দুদক) হবিগঞ্জ কার্যালয়ের সহকারি পরিচালক মো. এরশাদ বলেন, বেশ কয়েকদিন ধরে দুদক কর্মকর্তারা বিভিন্ন কৌশলে সদর হাসপাতালের বিষয়ে পর্যবেক্ষণ করছিলেন। এ সময় ডাক্তার ও স্টাফদের অনুপস্থিতিসহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। তাই এ অভিযান চালানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com