বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব । জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত

তাবলীগে গিয়ে চুরির দায়ে নবীগঞ্জের যুবক গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯
  • ৪৫৭ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ তাবলীগ জামাতে কাকরাইল থেকে খাগড়াছড়ি গিয়ে ৮টি মোবাইল ফোন ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে এসে পুলিশের খাঁচায় বন্দি হলো নবীগঞ্জের মাসুদ মিয়া (২৯) নামের যুবক। সে নবীগঞ্জ সদর ইউনিয়নের গুজাখাইড় গ্রামের জয়তুন মিয়ার পুত্র। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে নবীগঞ্জ শহরতলীর থানা পয়েন্ট থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, নবীগঞ্জের মাসুদ মিয়া প্রায় ১২ দিন পূর্বে তাবলীগ জামাতে অংশগ্রহন করার জন্য তাদের প্রধান কেন্দ্র ঢাকা কাকরাইল মসজিদে যায়। সেখান থেকে তাবলীগের জামাতে আজিজুল হাকিমকে দল প্রধান (আমীর) করে ১৭ সদস্যের একটি দল কাকরাইল থেকে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় ৪০ দিনের জন্য তাবলীগে যায়। সেখানে রাতের আধারে প্রত্যেক সদস্যের রক্ষিত প্রায় ৫০ হাজার টাকা ও আইফোন, ওয়ালটন, অপ্প, সিম্পনী, নকেয়াসহ ৬ টি মোবাইল ফোন চুরি করে নিয়ে নবীগঞ্জে পালিয়ে আসে।
এ ঘটনায় তাদের দল প্রধান (আমীর) আজিজুল হাকিম বাদি হয়ে গত সোমবার খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানায় একটি মামলা দায়ের করেন। সেখান থেকে এ মামলাটি হস্তান্তর করা হয় নবীগঞ্জ থানায়। এরই প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমানের নির্দেশে থানার এসআই সাইফুল ইসলাম, এসআই ফখরুজ্জামানসহ একদল পুলিশ অভিযান চালিয়ে নবীগঞ্জ শহরের থানা পয়েন্ট থেকে তাকে গ্রেফতার করেন। এসময় তার কাছ থেকে ৩ টি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার টাকা উদ্ধার করা হয়।
নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান জানান, খাগড়াছড়ির মানিকছড়ি থানায় তাবলীগের আমীর কর্তৃক দায়েরকৃত মামলায় নবীগঞ্জের মাসুদকে গ্রেফতার করা হয়। তিনি আরো জানান, এ ছাড়াও তার বিরুদ্ধে ইতিপূর্বে থানায় বিভিন্ন আইনের ৪ টি মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com