বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার-০২ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র বিশেষ অভিযানে ০১ জন আসামীসহ ভারতীয় ইয়াবা ও ব্যাটারিচালিত অটো গাড়ি আটক* চানপুর চা বাগানে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার হবিগঞ্জ মটর মালিক গ্রুপের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ॥ ফজলুর রহমান চৌধুরী সভাপতি মঈন চৌধুরী সোহেল সম্পাদক নির্বাচিত হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ

চুনারুঘাট জাতীয় কন্যা শিশু দিবস পালন

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৯
  • ৪১০ বার পঠিত

নুর উদ্দিন সুমন: কন্যা শিশুর অগ্রযাত্রা, দেশের জন্য নতুন মাত্রা” এই স্লোগানে চুনারুঘাট উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষায়ক অধিদপ্তরের আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন করা হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহর প্রদিক্ষণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রী, এনজিও কর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক নেতৃবৃন্দরা অংশ নেয়।

পরে সকাল ১১টায় উপজেলা পরিষদের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নুসরাত ফাতিমার সভাপতিত্বে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইয়াছমিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্ত রাখেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু, শিক্ষা অফিসার মোঃ মাসুদ রানা, কৃষি কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন সরকার, টিএইচও মোজাম্মেল হক তালুকদার, খাদ্য কর্মকর্তা মোঃ আবুল হোসেন,৬নং সদর ইউপি চেয়ারম্যান মোঃ কাউছার বাহার প্রমুখ। এ সময় বক্তারা বলেন, “কন্যা শিশুর অগ্রযাত্রা, দেশের জন্য নতুন মাত্রা”মেয়ে সন্তানরা বোজা নয়, এরা দেশের সম্পদ। কারণ মেয়েরা এখন সমাজে নানা ভাবে প্রতিষ্ঠিত।বাংলাদেশে এখন নারী উন্নয়নের এগিয়ে যাচ্ছে। এদেশ নারীদের জন্য একটি ক্ষেত্র তৈরি করেছে। বিশ্বের বিভিন্ন দেশ আজ বাংলাদেশকে অনুসরণ করছে। যে বাংলাদেশ কিভাবে এগিয়ে যাচ্ছে।

বক্তারা আরো বলেন, বাংলাদেশকে নিয়ে তারা এখন ভাবছে। মেয়েরা আগামি দিনের ভবিষ্যত। ছেলে-মেয়ে উভয়কে সমান ভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। অভিবাবকদের উদ্দেশ্য করে বলেন, আপনারা শিশু সন্তানদের নিরাপদে গড়ে তুলবেন। শিশুদের সুন্দর পরিবেশ নিশ্চিত করতে চাই।

এ ছাড়া আলোচনায় বক্তারা বাল্যবিবাহ, যৌতুক বন্ধ ও নারীদের সামাজিকভাবে মর্যাদা পাওয়াসহ কন্যা শিশুদের অধিকার নিশ্চিত করতে বিভিন্ন আলোচনান্তে বৈষম্যহীন বিকাশের মাধ্যমে ‘কন্যা শিশুর অগ্রযাত্রা,দেশের জন্য নতুন মাত্রা । সেই পথ নির্মান ও বাস্তবায়নের দায়িত্ব আমাদের সকলের।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিভিন্ন স্কুল কলেজের ছাত্রী, অভিবাবক, শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com