বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ চুনারুঘাটের ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে নবীগঞ্জে। এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক

বাহুবলে দুই জুয়ারী আটক : এক মাসের কারাদণ্ড

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪৭৩ বার পঠিত

নাজিম উদ্দিন সুহাগ।। হবিগঞ্জের বাহুবলে দুই জুয়াড়িকে এক মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। (৩১ আগস্ট) সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট আয়েশা হক এর নেতৃত্বে আদালত পরিচালনা করে এ দণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলো- হবিগঞ্জ সদর উপজেলার পূর্ব ভাদৈ গ্রামের ফুল মিয়ার ছেলে কাশেম (২১) ও বাহুবল উপজেলার কাজিহাটা গ্রামের জামান উল্লার ছেলে ফয়সল মিয়া (২২)।

জানা যায়, শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার নন্দনপুর বাজারের পাশে জুয়া খেলার আসর বসেছে’ এমন সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হক একদল পুলিশ নিয়ে অভিযান চালিয়ে খেলার সরঞ্জামাদীসহ কাশেম ও ফয়সল মিয়া নামে দুই জুয়াড়িকে আটক করেন। এ সময় আরেক জুয়াড়ি পালিয়ে যায়।

পরে সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা হক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আটককৃতদের একমাস করে কারাদণ্ড প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগীতা করেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান ও এস আই মোস্তাফিজুর রহমানসহ একদল পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com