রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে ডা. কামরুল হাসান সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু

চুনারুঘাটে ২৫২ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী র‌্যাবের হাতে আটক

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৯
  • ৪৪৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি ॥ চুনারুঘাটের উত্তর বাজার থেকে ২৫২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব ৯ ক্যাম্প শ্রীমঙ্গলের টহল বাহিনী। ২৯ আগস্ট র‌্যাব-০৯ এর একটি টহল চুনারুঘাট উত্তর বাজার অভিযান চালিয়ে উজ্জল ভিলার সামন থেকে দুজনকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করলে তাদের পকেট থেকে ২৫২ পিস ইয়াবা পাওয়া যায়। আটক ব্যক্তিরা হলেন, পৌর শহরের বাল্লারোডস্থ বাবরু মিয়ার ছেলে ফেরদৌস (২৯) ও উত্তর বাজার এলাকার চান মিয়ার ছেলে মোস্তাফিজুর রহমান (২৯) এ ঘটনায় ৩০ আগস্ট র‌্যাব ৯ এর এসআই ইমদাদুল হক বাদী হয়ে চুনারুঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে আটকদের পুলিশে সোপর্দ করেন । চুনারুঘাট থানার ওসি (তদন্ত) আলী আশরাফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান আটক দুইজনকে জেলহাজতে পাঠানো হয়েছে। গোপন সুত্রে জানাগেছে ফেরদৌস ও মোস্তাফিজুর কুখ্যাত মাদক ব্যবসায়ী তাদের নেতৃত্বে জেলার বিভিন্ন স্থানে মাদক পাচার হয়। স্থানীয়দের অভিযোগ মোস্তাফিজের বাসায় বি-বাড়ীয়া, হবিগঞ্জ সিলেটসহ বেশ কয়েকটি জেলার মাদক কারবারিরা আনাগোনা এবং মাদক বেচাকেনা করতে দেখেছেন । তারা খুবই ভয়ঙ্কর তাদের বিরুদ্ধে কেহ কথা বলার সাহস পায়না। তাদের গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com