সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাট পৌর শহরে মাদক, বখাটেপনা ও চুরি প্রতিরোধে মতবিনিময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চুনারুঘাট পৌর ও উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত চুনারুঘাটে জমিজমার বিরোধে যুবককে কুপিয়ে হত্যা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত গ্রেফতারি পরোয়ানা তামিলে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ চুনারুঘাট থানার এএসআই শরিফ হোসেন পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক এমপি ফয়সলকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী জালালাবাদ অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক পদে টানা তৃতীয়বার নির্বাচিত শফিকুল ইসলাম সজল চুনারুঘাটে খোয়াই নদীতে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে অর্ধশত গ্রাম কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি, থানায় জিডি সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে: যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ

চুনারুঘাটে কুখ্যাত আনোয়ারের অতর্কিত হামলায় টিউবওয়েল মিস্ত্রি শাহীন মিয়া গুরুতর আহত

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০১৯
  • ৪১২ বার পঠিত

শেখ মোঃ হারুনুর রশিদ,চুনারুঘাট।। চুনারুঘাট উপজেলার রাণীগাঁও ইউনিয়নের হাকাজুড়া গ্রামের আনোয়ার আলী(৪৫)নামের এক ব্যাক্তি চাটপাড়া গ্রামের আব্দুল মোছাব্বির(সাবেক মেম্বার)-এর ছেলে টিউবওয়েল মিস্ত্রী শাহীন মিয়া(৩০)কে আজ মঙ্গলবার সকাল ৯ টায় রাণীগাঁও বাজারের চৌরাস্তা মোড়ে অতর্কিত হামলা চালিয়ে বেধড়ক মারপিট করলে সে গুরতর আহত হয়।আহত শাহীনের শোরচিৎকারে
স্থানীয়রা এগিয়ে আসলে তাকে উদ্ধার করে চুনারুঘাট থানা সাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।সরেজমিনে আহত শাহীনের পরিবারের লোকজনের সাথে কথা বললে জানা যায়,একই ইউনিয়নের পারকুল-কাওয়াতিতা চা-বাগানের হারুন বাবুর একটি টউবওয়েল স্থাপনের কাজ রাখেন শাহিন।গতকাল কাজ শুরু করলে আজও সেই কাজের উদ্দেশ্যে রওয়ানা দিয়ে রাণীগাঁও বাজারে গিয়ে পৌছা মাত্রই পূর্ব থেকে ওৎ পেতে থাকা আনোয়ার আলী পিছন দিক থেকে লাঠি দিয়ে প্রথমে শাহীনের মাথায় আঘাত করলে সে জ্ঞান হারিয়ে ফেলে।পরে শরীরের বিভিন্নস্থানে এলোপাতারি মেরে জখম করে।এবং সে বলতে থাকে আমার রাখা কাজ কেন তুই করতে গেলি।এভাবেই বলে আনোয়ার আলী।

এ ব্যাপারে শাহীন বলেন,আনোয়ারের সাথে তার কোন পূর্ব শত্রুতার জের নেই।তবে সে খারাপ চরিত্রের একজন দুস্কৃতিকারী এবং অন্যান্য টিউবওয়েল মিস্ত্রির সাথে তার সম্পর্ক রয়েছে।ইদানিং উপজেলার অন্যান্য টিউবওয়েল মিস্ত্রির চেয়ে শাহীনের টিউবওয়েল কাজ বেশি থাকায় অন্য কোন এক মিস্ত্রির ভাড়াটে হয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে এভাবে মারপিট করে আনোয়ার। এ ব্যাপারে এখনও কোন মামলা হয়নি।তবে মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com