মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ চুনারুঘাটের ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে নবীগঞ্জে। এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক

চুনারুঘাট সীমান্তে বিজিবি সোর্স সুলতান আহত 

নুর উদ্দিন সুমন, বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : শনিবার, ৩ আগস্ট, ২০১৯
  • ৪৩৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি : জেলার চুনারুঘাট সীমান্ত এলাকায় চোরা কারবারীদের হাতে বিজিবি সোর্স সুলতান আহমেদ(৬২) আহত হয়েছেন। তিনি উপজেলার মানিক ভান্ডার গ্রামের মৃত মফিজ উল্লাহর ছেলে। ৩ আগস্ট শনিবার দুপুরে কর্মস্থল থেকে ফেরার পথে মানিক ভান্ডার কবরস্থানের কাছে চোরা কারবারীরা তাকে পিটিয়ে অর্থকড়ি লুটে নেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত সুলতান এসব তথ্য নিশ্চিত করে জানায়, সে নালুয়ার ফাঁড়ি বাগান ডুলনায় নিরাপত্তা রক্ষির পেশায় কর্মরত। এর পাশাপাশি তিনি বিজিবি গুইবিল ক্যাম্পের সোর্স হিসেবে কাজ করেন। তার তথ্যে বহু চোরাই মাল উদ্ধার করেছে বিজিবি। এদিকে রুপন নামে আরেক সোর্স চোরাই মাল পাচারে চোরা কারবারীদেরকে সহযোগীতা করছে। এর প্রতিবাদ করায় সোর্স রুপনসহ চোরা কারবারীরা মিলে তাকে পিটিেিয় আহত করে অর্থকড়ি লুটে নেয়। এ ব্যাপারে বিজিবি গুইবিল ক্যাম্পে যোগাযোগ করা হলে সুলতানকে সোর্স হিসেবে স্বীকার করা হয়। কিন্তু মারামারির ঘটনা সম্পর্কে তারা কিছু জানেন না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com