মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ চুনারুঘাটের ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে নবীগঞ্জে। এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক

মায়ের মমতা বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ

নুর উদ্দিন সুমন, বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : শনিবার, ৩ আগস্ট, ২০১৯
  • ৪৯৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি ॥ শহরের মাহমুদাবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিরিন আক্তার সোনিয়ার প্রতিষ্ঠিত ‘বিনামূল্যে মায়ের মমতা অবৈতনিক বিদ্যালয়টি পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ। শুক্রবার বিকেল ৫টায় তিনি বিদ্যালয়টি পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, সোনিয়া টিউশনি করে কষ্টার্জিত টাকা দিয়ে ছেলে মেয়েদের বিনামুল্যে যে শিক্ষা দিয়ে আসছে তা খুবই প্রশংসনীয়। তার এই মহতি উদ্যোগে একদিন আলোর মুখ দেখবে। বিদ্যালয়টির শিক্ষার মান উন্নয়নে সরকারী ভাবে বিভিন্ন সহযোগিতার চেষ্টা করা হবে। এ সময় তিনি বিদ্যালয়ে ২টি সিলিং ফ্যান ও বিদ্যালয়ের পক্ষ থেকে আবেদন করা হলে টিন দিয়ে সহযোগিতা করা হবে বলে আশ্বাস প্রদান করেন। এ সময় জেলা প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ পৌর সভার মেয়র মিজানুর রহমান মিজান, বিশিষ্ট কবি ও সাহিত্যিক তাহমিনা বেগম গিনি, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রাসেল চৌধুরী, সাবেক সভাপতি প্রদীপ দাস সাগর ও জেলা সাংবাদিক ফোরামের সভাপতি শাকিল চৌধুরী

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com