বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম:
মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় বিএনপি নেতা হাজী অলিউল্লাহ হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা মাধবপুরে অলি উল্লাহর মৃত্যুতে শোক জানালেন এমপি ফয়সল চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের দালাল চক্রের প্রধান সেলিম গ্রেফতার

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০১৯
  • ৬৪৬ বার পঠিত

হবিগঞ্জ সংবাদদাতাঃ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের দালাল চক্রের গডফাদার সেলিম খান (৪০) অবশেষে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সদর হাসপাতালের জুরুরী বিভাগের সামনে থেকে তাকে আটক করে। সে বানিয়াচং উপজেলার হিয়ালা গ্রামের আব্দুল কাইয়ুমের পুত্র। পুলিশ জানায়, দীর্ঘদিন যাবত হাসপাতালে রোগীদের সাথে প্রতারণা করে দালালি করে আসছিল একটি চক্র। এর মধ্যে অন্যতম হল দালাল সেলিম। সে নিজে তার বেশ কয়েকজন দালাল নিয়ে একটি সঙ্গবন্ধ সিন্ডিকেট গড়ে তুলে। তাদেরকে নিয়েইে গ্রামগঞ্জ থেকে আসা সহজ-সরল মানুষদের সাথে প্রতারণা চালায় তারা। শুধু তাই নয় হাসপাতালে আসা রোগীদের সি­পসহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করিয়ে দেয়ার নাম করে সাধারণ লোকজনের কাছ থেকে প্রতারণা করে টাকা পয়সা হাতিয়ে নিত। হবিগঞ্জ সদর মডেল থানার ওসি তদন্ত জিয়াউর রহমান জানান, আটক দালাল সেলিমকে গতকাল বিকেলে কারাগারে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com