শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

হবিগঞ্জ শিক্ষা উপকরণ বিতরণ করলেন পুলিশ সুপার মোহাম্মদ উল্লা

নুর উদ্দিন সুমন, বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ জুলাই, ২০১৯
  • ৪৭০ বার পঠিত

পুলিশ সুপার মোহাম্মদ উল্লা বিপিএম-পিপিএম এর উদ্যোগে প্রায় ১ হাজার ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। (২৫ জুলাই) দুপুরে হবিগঞ্জ সদর উপজেলার শরিফাবাদ দাখিল মাদ্রাসা, শরিফাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় ও দরিয়াপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পুলিশ সুপার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন।পুলিশ সুপার মোহাম্মদ উল্লা বিপিএম-পিপিএম এর উদ্যোগে প্রায় ১ হাজার ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। (২৫ জুলাই) দুপুরে হবিগঞ্জ সদর উপজেলার শরিফাবাদ দাখিল মাদ্রাসা, শরিফাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় ও দরিয়াপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পুলিশ সুপার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন। এ সময় পুলিশ সুপার সবাইকে দাঙ্গা, মাদক, ইভটিজিং, জঙ্গীবাদ, প্রযুক্তির অপব্যবহার, অপপ্রচার, গুজব ও বাল্য বিবাহ থেকে দূরে সরে সুন্দর জীবন গঠনের পরামর্শ দেন। পুলিশ সুপার বলেন, একটি কুচক্রি মহল আইনশৃংখলার অবনতি করতে গভীর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা কল্লা কাটার গুজব চালিয়ে নিরীহ মানুষের উপর আক্রমন করছে। তাদের প্রত্যেকেই আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেয়া হবে। তিনি সবাইকে গুজব থেকে দূরে থাকার অনুরোধ করেন। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মোঃ মাসুক আলী, ওসি তদন্ত জিয়াউর রহমান, ইউপি চেয়ারম্যান তাজ উদ্দিন, বুলবুল চৌধুরী, সাবেক চেয়ারম্যান আব্দুল আউয়ালসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com