বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম:
সুরমা চা বাগানে তলব বন্ধ: মানবিক সংকটে শ্রমিকরা, পাশে দাঁড়ালেন এমপি পুত্র সৈয়দ শাফকাত আহমেদ। বিএনপি শুধু সংস্কার চায় না, এর বাস্তবায়ন ও করবে: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রী মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তেল লুটপাট করতে স্থানীয়দের ভিড় সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বেড়েই চলেছে: প্রশাসনের হস্তক্ষেপ কামনায় খোলা চিঠি হবিগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার পেলেন যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবার সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার। শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার

হবিগঞ্জে স্কুল ছাত্রীকে বখাটেদের ছুরিকাঘাত’ হোটেল কর্মচারী আটক

নুর উদ্দিন সুমন, বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ জুলাই, ২০১৯
  • ৪০৮ বার পঠিত
বামে আহত স্কুল ছাত্রী আটক বখাটে

হবিগঞ্জে প্রকাশ্যে স্কুল ছাত্রীকে ছুরিকাঘাত করেছে আল আমিন (১৮) নামে এক যুবক। এঘটনায় সদর মডেল থানার পুলিশ ওই যুবককে আটক করেছে। আটক যুবক শহরতলীর ইমামবাড়ি এলাকার কদর আলী পুত্র ও শহরের ক্যাফে তাজ রেস্তোরার হোটেল কর্মচারী। জানা যায়, (২৫জুলাই) সকালে শহরের জেকে এন্ড এইচকে হাই স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণীর ছাত্রী ও অনন্তপুরের বাসিন্দা আব্দুল গফুরের কন্যা রূপালী আক্তার তার স্কুলে আসে। পথিমধ্যে স্কুল সংলগ্ন মসজিদের সামনে আশা মাত্রই প্রকাশ্যে তাকে ছুরিকাঘাত করে ক্যাফে তাজ রেস্তোরা কর্মচারী আল আমিন। এর পর সে পালিয়ে যায়। এ সময় স্কুলের অন্যান্য ছাত্র-ছাত্রীরা রূপালীকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করান। ঘটনার পর সদর মডেল থানার ওসি মাসুক আলীর নেতৃত্বে একদল পুলিশ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আল-আমিনকে গ্রেফতার করে। রাতে স্কুল ছাত্রীর পিতা আব্দুল গফুর বাদী হয়ে দুই জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুক আলী জানান, ঘটনার পর পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে হোটেল কর্মচারীকে আটক করেছে অপর জনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com