রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
জ্বালানি তেল পাচার রোধে হবিগঞ্জ সীমান্তে বিজিবির কড়া নজরদারি মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক এমপি সৈয়দ মোঃ ফয়সল এর নির্দেশে চা বাগানে সুপেয় পানির ব্যবস্থা হবিগঞ্জে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজান মাস শুরুর আগেই বাড়ছে লেবু ও শসার দাম শুভেচ্ছা বিমিনিময়কালে সংসদ সদস্য এস.এম.ফয়সল ॥ চুনারুঘাট-মাধবপুরের দু’এলাকায় উন্নয়ন করার মাধ্যমে এ ঋন শোধ করতে চাই ধামালি চুনারুঘাটের প্রধান উপদেষ্টা মামুন চৌধুরীকে শুভেচ্ছা স্মারক প্রদান রামকৃষ্ণ সরকারের মৃত্যুতে অ্যাডভোকেট মোস্তাক আহাম্মদ বাহারের শোক এটাই আমার জীবনের শেষ নির্বাচন-এস.এম.ফয়সাল

বাহুবলে নারী উন্নয়ন ফোরামের অসহায়দের মধ্যে সেলাই মেশিন বিতরণ

নুর উদ্দিন সুমন, বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ জুলাই, ২০১৯
  • ৪৩৩ বার পঠিত

নুর উদ্দিন সুমন ॥ হবিগঞ্জের বাহুবল উপজেলা নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে অসহায় নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে সেলাই মিশন বিতরণ অনুষ্ঠানে উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা হক, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, মোহাম্মদ নাহিজ, হবিগঞ্জ প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, বাহুবল মডেল থানার ওসি কামরুজ্জামান, বাহুবল উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর নুর মানিক, উপজেলা ভাইস চেয়ারম্যান ইয়াকুত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল মজিদ, ইউপি চেয়ারম্যান সামছুদ্দিন তারা, ইউপি চেয়াম্যান কামরুজ্জমান বছির, ইউপি চেয়ারম্যান সাইফুদ্দিন লিয়াকত, সহকারি শিক্ষা অফিসার আব্দুল ওয়াহেদ, রিংকু দাস, নবীগঞ্জ পৌর আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী প্রমূখ। এ সময় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মিলাদ গাজী বলেন- বর্তমান সরকার নারীদের নানা সুযোগ-সুবিধা দিয়ে আসছে। সরকার নারীদের কর্মমুখী করতে নারী উন্নয়ন ফোরামসহ কল্যাণমূখী বিভিন্ন সংস্থা সৃষ্টি করেছে। এতে নারীদের এখন আর ঘরে বসে থাকতে হয় না। নারীরা পুরুষের মতো কর্ম করে স্বাবলম্বী হচ্ছেন। তিনি প্রত্যেক নারীকে কর্মমূখী হওয়ার পরামর্শ দেন। সেলাই মেশিন বিতরণ শেষে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের বয়স্ক লোকদের মধ্যে ভাতার চেক বিতরণ করেন প্রধান অতিথি এমপি মিলাদ গাজী। অনুষ্ঠান পরিচালনা করেন পিআইও আশিষ কর্মকার

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com